আম-মোক্তার নামা । পাওয়ার অব এটনী লেখার নিয়ম - Power of Attorney

 কিভাবে আপনার জমির আ-মোক্তার নামা লিখে কোর্ট এ সাবমিট করবেন। সেই বিষয়ে নিম্নের এই পোষ্টি নিয়ে আলোচনা করা হয়েছে। সঠিক ভাবে লিখতে হলে পুরো পোষ্টি ভাল করে পড়তে হবে।


আম-মোক্তার নামা । পাওয়ার অব এটনী লেখার নিয়ম - Power of Attorney




কিভাবে নোটারী পাবলিক কার্যালয় করবেন?

নিম্নে একটি বাস্তব উদাহরণ সহ  ভালভাবে লেখা আছে যা আপনার আম-মোক্তার নামা লেখার জন্য আপনার আর কোথাও যেতে হবে না। নিচের এই ফরমেটটি একদম সঠিক।


আম-মোক্তার নামা কোন কাগজে লিখবেন?

আম-মোক্তার নামা লিখতে হয় কোন স্টাম্পে বা ডেমি কাগজে। এই দুইটাতেই লিখলে হবে। লিখার পর নোটারী পাবলিক কার্যালয় করতে হবে। আপনার নিজ জেলায়।  


এখান থেকে লেখা শুরুঃ-


মোকামঃ নোটারী পাবলিক কার্যালয়, নীলফামারী।

 


পাওয়ার অব এটনী

আম-মোক্তার নামা

 


    আমি মোঃ কবির উদ্দিন,বয়স-২৯ বৎসর, পিতা-মৃতঃ সামছুদ্দিন আহম্মেদ, সাং-নীলফামারী বাজার মৌজা(ঢুলিয়া বিল), থানা জেলা-নীলফামারী,পেশা-চাকুরী, ধর্ম-ইসলাম, জাতীয়তা-বাংলাদেশী।


আমি শপথ পূর্বক আমমোক্তার নামা ঘোষণা করিতেছে যে,


১। আমি জন্ম সূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক বটে।

২। আমি সুস্থ্য মস্তিস্ক সম্পন্ন ঘোষণা করার যোগ্য ব্যক্তি বটে।

৩। আমি সর্ব শক্তিমান আল্লাহর নাম স্বরণ করিয়া অদ্য আমমোক্তর নামা দলিল লিখিতে আরম্ভ করিতেছি যে, নি¤œ তপশীল বর্ণিত জমি সহ আরো জমি আমি আমার দুই ছেলেকে গত ০৩/১২/১৮ইং তারিখে নীলফামারী নোটারী পাবলিক কার্যালয়ে উপস্থিত হইয়া আমি আমার নিজ নামীয় সম্পত্তি আমার দুই ছেলে ১। মোঃ ছিনজিম ২। মোঃ জুনায়েত ইসলাম (মাফি) এর নিকট হস্তান্তর করি। নি¤œ তপশীল বর্ণিত জমি দেখাশোনা রক্ষনা বেক্ষন এর জন্য আমার পক্ষে খাস আমমোক্তার নিয়োগ করা একান্ত আবশ্যক হওয়ায় আমার মেয়েকে অত্যন্ত বিশাস্ত ভাজন মোছাঃ মুক্তা বেগম, স্বামী-মোঃ কবির উদ্দিন, সাং- সাং-নীলফামারী বাজার মৌজা(ঢুলিয়া বিল), থানা জেলা-নীলফামারীকে আমার পক্ষে আমমোক্তার নিয়োগ করিলাম। আমার নিযুক্তিয় আমমোক্তারকে নি¤œ বর্ণিত কার্যাদি সম্পন্ন করার ক্ষমতা অর্পন করিলাম।

 

কার্যাদি সমূহ

) নি¤œ তপশীল বর্ণিত সম্পত্তির উপরে যাবতীয় স্থাপনা নির্মাণ করিতে পারিবেন এবং উক্ত সম্পত্তির উপর বসত বাড়ী রহিয়াছে। প্রয়োজনে উক্ত সম্পত্তির খাজনা খারিজ, বিক্রয় ইত্যাদি সবকিছু করিতে পারিবেন।

 

(পাতা-০২)



) আমার আমমোক্তারকে অর্থাৎ মোছাঃ মুক্তা বেগম জীবিত থাকা অবস্থায় যে কোন নির্দেশ বা আদেশ প্রদানের ক্ষমতা আমমোক্তারকে প্রদান করিলাম। তাহাতে আমাদের ওয়ারিশগণ ভবিষ্যতে কোন বাধা দিতে পারিবে না এবং তাহাদের কোনরুপ ওজর আপত্তি কোন আদালতে গ্রহণ যোগ্য হইবে না।

) আমার উক্ত আমমোক্তার নি¤œ তপশীল বর্ণিত সম্পত্তি লইয়া মামলা হইলে মামলা আপোষ করিতে পারিবে উক্ত মোকদ্দমার বিষয় আপিল হইলে মোকদ্দমা পরিচালনা করিতে পারিবেন এবং আমার উক্ত আমমোক্তার মামলার প্রয়োজন হইলে বা জমি বিক্রয় করার প্রয়োজন হইলে আমার নাম কলামে লিখিয়া তাহার সাক্ষ্য দিয়া পরিচালনা বা বিক্রয় করিতে পারিবেন।


তফশীল বর্ণনা


জেলা-নীলফামরী, থানা- নীলফামরী, মৌজা- নীলফামরী বাজার মৌজা, জে.এল নং-৩৭;

খতিয়ান নং         দাগ নং      জমির পরিমান

০২    ৫৫   বিল ১৮৩ মধ্যে ৪৯.৫০শতক।

০২    ৫   বিল ১৮৩ মধ্যে ১৬.৫০ শতক।

০২    ৫৬  বিল .৭৭ একর মধ্যে ৬৬ শতক।

            

    এতদ্বার্থে স্বেচ্ছায়, স্বজ্ঞানে আমরা খাস আমমোক্তার নামার যাবতীয় বিষয় পড়িয়া শুনিয়া আমমোক্তার নামার যাবতীয় বর্ণনা সঠিক জানিয়া নিজ নাম সহি/টিপসহি প্রদান করিলাম।

         

আমমোক্তার সম্পাদনকারীর সহি/স্বাক্ষর-

 

 

                                                         

    এ্যাডভোকেট,                                               স্বাক্ষীগণের স্বাক্ষর-

জজকোর্ট, নীলফামারী।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url