আত্মসমর্পনকৃত আসামীপক্ষে জামিন নামার অংক নির্ধারন পূর্বক জামিনে আবেদন

নোটঃ- এখানে আপনার নাম , ঠিকানা, কোর্ট এর নাম, কেস নং, ধারা ও তারিখ আপনার টি সঠিকাভাবে বসিয়ে লিখতে হবে। বাকি অংশ ঠিক আছে।
এখানে একটি বাস্তব উদাহরন সহকারে লেখা আছে। ঠিক আপনি সব কিছু পরিবর্তন করে পোষ্টটি আপনার কাজে লাগাবেন।
এখান থেকে লেখা শুরুঃ-
মোকামঃ বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুন্যাল (২য়)
নং নাঃ শিঃ নিঃ ১৪৯/১৮(ডিমলা)
সূত্রঃ মহামান্য হাইকোর্ট
বিভাগের ক্রিঃ মিস-২০৮৫৩/১৮ ১। রাষ্ট্র ------------বাদী
আদেশের তাং-০৭/০৫/১৮ইং বনাম
ধারাঃ-২০০০ সালের নারী ও শিশু ১। মোঃ সাইফুল ইসলাম
নির্যাতন দমন আইন পিতা-আফিজ উদ্দিন,
(সংশোধনী/২০০৩) এর ৯(৪) (খ) সাং-পশ্চিম খড়িবাড়ী
৫নং গয়াবাড়ী ইউনিয়ন,
থানা-ডিমল,জেলা-নীলফামারী
-----আত্মসমর্পনকৃত আসামী।
বিষয়ঃ-উপরোক্ত আত্মসমর্পনকৃত আসামীপক্ষে জামিন নামার অংক নির্ধারন পূর্বক জামিনে আবেদনঃ-
নিবেদন এই যে, উপরোক্ত নং মোকদ্দমার দিন
অদ্যই ধার্য্য আছে। উপরোক্ত আসামী মহামান্য হাইকোর্ট বিভাগ হইতে বিগত ০৭/০৫/১৮ইং তারিখে
ক্রিঃ মিস ২০৮৫৩/১৮নং মোকদ্দমায় ৬(ছয়) সপ্তাহের জামিন লাভ করিয়াছেন। উক্ত জামিনের জন্য
জামিন নামার অংক নির্ধারন করা আবশ্যক। সে কারনে আসামী অত্র দরখাস্ত আনায়ন করিলেন।
সে মতে প্রার্থনা উপরোক্ত কারনে আইন
ও ন্যায় মতে উপরোক্ত আতœসমর্পনকারী আসামীকে জামিন নামার অংখ নির্ধারন পূর্বক জামিনের
আদেশ দানে সুবিচার করিতে মর্জি হয়।
নিবেদক ইতি
তাং