দেন মোহরানা ও খোরপোষ আদায়ের দাবীতে মোকদ্দমা লেখার নিয়ম। পারিবারিক আদালত
আপনি কিভাবে আপনার দেন মোহরানা ও খোরপোষ আদায়ের দাবীতে মোকদ্দমা সম্পর্কে বিজ্ঞ পারিবারিক জজ আদালতে লিখবেন সে সম্পর্কে এখানে সঠিক একটি বা বাস্তব উদাহরণ সহ তুলে ধরা হয়েছে।
এবং এটি এটি সুন্দর বাস্তব উদাহরণ সহ লিখা রয়েছে। পুরো পোষ্টি ভাল করে পড়লে আপনি ঠিক এমন একটি মামলা সাজাতে পারবেন।
আরো পড়ুন:-
১। আপোষ নামা লেখার নিয়ম । স্থানীয় আপোষ নামা
২। জমির বায়না পত্র লেখার নিয়ম
৩। তালাক নামা লেখার নিয়ম (স্ত্রী কর্তৃক তালাক নামার এফিডেভিট)
এখান থেকে লেখা শুরু-
মোকামঃ বিজ্ঞ পারিবারিক জজ আদালত, ডোমার,নীলফামারী।
“দেন-মোহরানা ও খোরপোষ আদায়ের দাবীতে মোকদ্দমা”।
মামলা নং-পারিঃ /১৭ ১। মোছাঃ দিলরুবা আক্তার, পিতা-মোঃ আফছার আলী, ২। মোঃ তানভির (৯), নাবালক উক্ত নাবালক
পক্ষে অভিভাবক মাতা, স্বয়ং বাদিনী।
উভয় সাং- উত্তর আমবাড়ী,
থানা- ডোমার,জেলা- নীলফামারী
------------------বাদিনীপক্ষ।
বনাম
১। মোঃ হামিদুল ইসলাম,পিতা-মৃতঃ আজিম উদ্দিন,
সাং- খুপিচক পাড়া, ৫নং ওয়ার্ড
ডাকঃ-সোনারায়, উপজেলা-গাবতলী
জেলা- বগুড়া ------------------বিবাদীপক্ষ।
১নং বাদীনির মোহরানার দাবীঃ=৩,৪৮,৬০১/- টাকা।
১নং বাদীনির খোরপোষ দাবীঃ = ৩০,০০০/-টাকা।
২নং বাদীর খোরপোষ দাবীঃ = ৩০,০০০/- টাকা।
মোট = ৪,০৮,৬০১/- টাকা।
কোর্ট ফি নির্ধারিত = ৫০/- টাকা
উপরোক্ত বাদীনি পক্ষ নিম্নরূপ বর্ননা করিলেন।
১। নিবেদন এই যে, ১নং বাদিনীর সহিত বিবাদীর বিগত ১১/০৮/২০০৬ ইং তারিখে ইসলামী শরা-শরিয়ত মোতাবেক এবং রেজিষ্ট্রি কৃত কাবিননামা মুলে বিবাহ হয়। সেই বিবাহের দেন মোহরানা ও খোরপোষর আদায়ের নিমিত্তে অত্র মোকদ্দমা বটে।
২। ১নং বাদীনির সহিত বিবাদীর বিগত ১১/০৮/২০০৬ইং তারিখে রেজিঃ কৃত কাবিননামা মুলে ৩,৫০,১০১/-(তিন লক্ষ পঞ্চাশ হাজার একশত এক) টাকা দেন মোহরানা ধার্য্যে এবং ধার্য্য কৃত মোহরানার শুধুমাত্র ১৫০০/ টাকা পরিশোধ অন্তে মুসলিম শরাশরিয়ত মোতাবেক বিবাহ হয় এবং দাম্পত্য জীবন যাপন শুরু করেন। দাম্পত্য জীবন চলাকালীন সময়ে ১নং বাদিনীর গর্ভে এবং বিবাদীর ঔরষে একটি পূত্র সন্তান জম্ম গ্রহন করে। যাহার নাম মোঃ তানভির (২নং বাদী)। বিবাদীপক্ষ অর্থলোভী ব্যক্তি। দাম্পত্য জীবন চলাকালে বিবাদীপক্ষ বাদিনীর নিকট ২,০০,০০০/(দুই লক্ষ) টাকা যৌতুক দাবী করে মার ডাং করিয়া বাড়ী হইতে বিগত ৩০/০৪/১৭ইং তারিখ বাহির করিয়া দেয়। বাদিনী নিরুপায় হইয়া পিত্রালয়ে চলিয়া আসেন। এ বিষয় বিবাদীপক্ষকে লইয়া বিগত ০৭/০৫/১৭ইং তারিখে বাদিনীর পিত্রালয়ে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিষেও যৌতুকের কারনে বিবাদীপক্ষ বাদিনীকে মার ডাং করেন এবং চলিয়া যায়। চলিয়া যাওয়ার সময় বাদিনী বিবাদীর নিকট দেনমোহরানা ও খোরপোষ ও সন্তানের খোরপোষ দাবী করিলে বিবাদী দিতে অস্বীকার করেন। বাদিনী ইতি মধ্যে নাঃশিঃ নিঃ পিঃ-২৭৮/১৭নং মোকদ্দমা আনায়ন করিয়াছেন। বাদিনী বর্তমানে পিত্রালয়ে আছেন। তাই বাদিনী নিজের খোরপোষ ও সন্তানের খোরপোষের দাবীতে অত্র মামলা আনায়ন করিয়াছেন।
উল্লেখ্য যে, কাবিননামার ২০নং কলামে বাদিনীর খোরপোষের পরিমান উল্লেখ্য নাই। বর্তমানে বাজারে দ্রব্য মুল্য উদ্ধগতির দিকে। তাই ১নং বাদিনীর মাসিক ৫,০০০/ টাকা হিসাবে এবং ২নং বাদীর মাসিক খোরপোষ ৫,০০০/ টাকা হিসাবে বিবাদীর নিকট আদায়ের নিমিত্তে বাদীনি পক্ষ মাননীয় আদালতে প্রার্থনা করিলেন।
৩। নালিশের কারন ১নং বাদিনীর সহিত বিবাদীর বিগত ১১/০৮/২০০৬ইং তারিখে বিবাহ হয় বিবাহের পর বিগত ০৭/০৫/২০১৭ইং তারিখে বিবাদী বাদীনি পক্ষকে দেনমোহরানা ও খোরপোষ দিতে অস্বীকার করার পর নালিশের কারন উদ্ভব হইয়াছে।
৪। ইহা একটি দেনমোহরানা ও খোরপোষ আদায়ের নিমিত্তে মোকদ্দমা । নির্ধারিত ৫০/ টাকা কোর্ট ফি প্রদানে বাদিনী পক্ষ প্রার্থনা করেন যে,
(ক) ১নং বাদিনীর অনুকুলে এবং বিবাদীর প্রতিকুলে ৩,৪৮,৬০১/ টাকা বক্রি মোহরানার ডিক্রী দিতে;
(খ) ১নং বাদিনীর অনুকুলে এবং বিবাদীর প্রতিকুলে বিগত ৩০/০৪/২০১৭ইং তারিখে হইতে ৩০/১০/২০১৭ইং তারিখ পর্যন্ত ৬ (ছয়) মাসের এবং প্রতিমাসের ৫,০০০/টাকা হিসাবে ৫,০০০দ্ধ৬= ৩০,০০০/ টাকা খোরপোষের ডিক্রী দিতে এবং যতদিন স্বামী-স্ত্রী হিসাবে সম্পর্ক থাকিবে ততদিন পর্যন্ত অনুরুপ হিসাবে খোরপোষের ডিক্রী দিতে;
(গ) ২নং বাদীর অনুকুলে এবং বিবাদীর প্রতিকুলে বিগত ৩০/০৪/২০১৭ইং তারিখ হইতে ৩০/১০/২০১৭ইং তারিখ পর্যন্ত ৬ মাসের এবং প্রতিমাসের ৫,০০০দ্ধ৬= ৩০,০০০/ টাকা খোরপোষের ডিক্রী দিতে এবং ২নং বাদী সাবালক না হওয়া পর্যন্ত অনুরুপ হিসাবে খোরপোষের ডিক্রী দিতে;
(ঘ) বাদিনীপক্ষ আইন ও ইকুইটি মতে আর যে কোন প্রকার প্রতিকার পাইবার হকদার তাহারও ডিক্রী দিতে;
সত্যপাঠ
উপরোক্ত বিবরন সমূহ আমার জানা জ্ঞান ও
বিশ্বাস মতে সত্য জানিয়া নিজ নাম সহি করিলাম।
স্বাক্ষীগনের নাম ও ঠিকানাঃ
১। মোছাঃ ছকিনা বেগম, স্বামী-আফছার অলী,
সাং-উত্তর আমবাড়ী, থানা-ডোমার
২। মোঃ শফিকুল ইসলাম,
পিতা-মোঃ আঃ সাত্তার
৩। মোঃ মজনু মিয়া, পিতা মৃত-বদর উদ্দিন
উভয়
সাং-টুপামারী কিসামত দোগাছী
থানা ও জেলা-নীলফামারী।
আরো জানুন:-
আ দিয়ে ছেলেদের ইসলামিক নাম 692 Boys names with A