বিবরণপত্রের বৈশিষ্ট্য ও উদ্দেশ্য সমূহ আলোচনা । Discuss the features of debenture?

আইন ও বিচারবইটি থেকে আমি বিবরণপত্রের বৈশিষ্ট্য ও উদ্দেশ্য সমূহ আলোচনা এই প্রশ্ন দুইটির উত্তর আমি আপনাদের সুবিধার জন্য সংরক্ষন করে আপনার কাছে তুলে ধরার চেষ্টা করছি। নিম্নে প্রশ্নে দুইটর উত্তর সঠিকভাবে তুলে ধরা আছে।

উত্তরঃ বিবরণপত্র এক ধরণের বিজ্ঞপ্তি। এর যে সকল বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা নিম্নে আলোচনা করা হলো :

১। দলিলঃ বিবরণপত্র কোম্পানির একটি দলিল । একে বিজ্ঞপ্তি বা ইস্তাহারও বলা হয়ে থাকে ।

২। আহ্বান : বিবরণপত্র দ্বারা পাবলিক লিঃ কোম্পানি জনগণকে শেয়ার বা ঋণপত্র ক্রয়ের আহ্বান জানায় ।

৩। স্বাক্ষর ও তারিখ : এতে পরিচালকগণের বা তাদের আইনানুগ প্রতিনিধির স্বাক্ষর ও তারিখ থাকতে হবে।

৪। জনগণের উদ্দেশ্যে প্রচার : এটি সর্বসাধারণের উদ্দেশ্যে প্রচার করা হয়। এরূপ প্রচারের প্রধান উদ্দেশ্য হলো শেয়ার বা ঋণপত্র ক্রয়ের আমন্ত্রণ জানানো । 

৫ । মূলধন সংগ্রহঃ বিবরণপত্র প্রচার করে কোম্পানি প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করতে পারে।

৬। তথ্য পরিবেশন : বিবরণপত্রের মাধ্যমে কোম্পানি সকল প্রকার তথ্য জনগণের সামনে তুলে ধরে।

৭। বিনিয়োগের নির্দেশ : বিবরণপত্র বিনিয়োগকারীদের বিনিয়োগের জন্য পথ নির্দেশক হিসেবে কাজ করে ।

৮। দায়-দায়িত্ব : বিবরণপত্রে বর্ণিত বিষয় সম্পর্কে পরিচালকগণের 'দায়-দায়িত্বের স্বীকৃতিস্বুরূপ এটি বিবেচিত হয় ।

৯। আস্থা সৃষ্টি ঃ বিবরণপত্রে দক্ষ ও অভিজ্ঞ পরিচালক ও ব্যবস্থাপকদের নাম প্রকাশ করে প্রস্তাবিত কোম্পানির প্রতি জনগণের আস্থা সৃষ্টি করে ।

প্রশ্নঃ  বিবরণপত্রের উদ্দেশ্যসমূহ উল্লেখ কর । 
(Mention the objectives of prospects.)

উত্তরঃ পাবলিক লিমিটেড কোম্পানির একটি গুরুত্বপূর্ণ দলিল হলো বিবরণপত্র। যে সকল উদ্দেশ্যকে সামনে রেখে পাবলিক লিমিটেড কোম্পানির বিবরণপত্র প্রকাশ করা হয় তা নিম্নে উল্লেখ করা হলো :-

১। জনসাধারণকে কোম্পানির শেয়ার বা ঋণপত্র ক্রয়ের আমন্ত্রণ জানানো ।

২। কোম্পানির নাম, ঠিকানা, অবস্থান এবং ভবিষ্যত সম্ভাবনা সম্পর্কে জনগণকে অবহিত করা।

৩। শেয়ারের প্রকারভেদ, শেয়ারের মূল্য, মূল্য পরিশোধ পদ্ধতি ইত্যাদি অবহিত করা ৪। কোম্পানিতে শেয়ারহোল্ডারদের স্বার্থ, মূলধন ফেরত পাওয়া ইত্যাদি বিষয়ে অবগত করানো।

৫। কোম্পানির মোট মূলধনের পরিমাণ, চলতি মূলধন, পরিশোধিত মূলধন ইত্যাদি সম্পর্কে জানানো।

৬। কোম্পানির বিভিন্ন দলিল সম্পর্কে বিনিয়োগকারীদের অবহিত করা ।

৭। কোম্পানি পরিচালকদের নাম, ঠিকানা, অবস্থান, যোগ্যতা, নিয়োগ পদ্ধতি ও পারিশ্রমিকের পরিমাণ সম্পর্কে অবহিত করা ।

৮। ব্যবস্থাপনা প্রতিনিধি থাকলে তাদের নাম, কোম্পানির সাথে সম্পর্ক ও নিয়োগ পদ্ধতি প্রকাশ করা ।

৯। কোম্পানির লভ্যাংশ বণ্টন পদ্ধতি ।

১০। কোম্পানির হিসাব রাখার পদ্ধতি ও হিসাব নিরীক্ষণ পদ্ধতি সম্পর্কে অবহিত করা।

আরোও পড়ুন-





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url