বিবরণপত্র কাকে বলে? What is prospectus ?

উত্তরঃ প্রারম্ভিক কথাঃ কোম্পানি নিবন্ধনের পর প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করা প্রবর্তক যা পরিচালকদের প্রথম ও প্রধান কাজ । পাবলিক লিমিটেড কোম্পানিকে মূলধন সংগ্রহের জন্য পৃথকভাবে বিবরণপত্র প্রকাশ করতে হয় ।

→ বিবরণ পত্রের সংজ্ঞা : পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধিত হওয়ার পর মূলধন সংগ্রহের লক্ষ্যে কোম্পানির বর্তমান অবস্থা এবং ভবিষ্যত সম্ভাবনা সংক্রান্ত যে তথ্যবহুল দলিল দ্বারা বিজ্ঞপ্তির মাধ্যমে জনগণকে শেয়ার অথবা ঋণপত্র ক্রয়ের আবেদন করতে আহ্বান জানায় তাকে বিবরণ পত্র বলে ।

নিম্নে বিবরণ পত্রের দু'টি গুরুত্বপূর্ণ সংজ্ঞা উপস্থাপন করা হলো :

কোম্পানি আইনের ২(১৪) ধারা অনুযায়ী, “শেয়ার অথবা ঋণপত্র ক্রয়ের উদ্দেশ্যে জনসাধারণকে আহ্বান করার জন্য যে কোন বিবরণ, বিজ্ঞপ্তি, প্রচারপত্র, বিজ্ঞাপন অথবা এ জাতীয় অন্য যে কোন দলিলকে বিবরণ পত্র বলে আখ্যায়িত করা হয়।”

১৯৫৬ সালের ভারতীয় কোম্পানি আইনের ২(৩৬) ধারা অনুযায়ী, “কোন কোম্পানি বা বিধিবদ্ধ সংস্থা বিজ্ঞপ্তি, ইস্তাহার, বিজ্ঞাপন বা অন্য কোন দলিলের মাধ্যমে জনসাধারণকে এর শেয়ার অথবা ঋণপত্র ক্রয়ের অথবা চাঁদা প্রদানের আহ্বান করলে তাকে বিবরণ পত্র বলা হয় ।”

S. S. Sarker & Other-এর মতে, “পরিপূর্ণ তথ্য সমৃদ্ধ যে দলিলে জনসাধারণকে কোম্পানির শেয়ার ও ঋণপত্র ক্রয়ের আহ্বান জানানো হয় তাকে বিবরণপত্র বলে ।”

উপসংহার : উপরোক্ত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায় যে, পাবলিক লিমিটেড কোম্পানি তার যাবতীয় তথ্যাবলী যে দলিলের মাধ্যমে প্রচার করে জনসাধারণকে শেয়ার বা ঋণপত্র ক্রয়ের জন্য আহ্বান জানায় তাকে বিবরণ পত্র বলা হয় ।

আরো পড়ুন-

পরিমেল নিয়মাবলী বলতে কি বুঝ?

কোম্পানির উদ্দেশ্য ধারা পরিবর্তনের পদ্ধতি আলোচনা কর। জানতে ভিজিট করুন


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url