টাটা পিকআপ গাড়ী এফিডেভিট লেখার নিয়ম


বিজ্ঞ নোটারী পাবলিক কার্যালয়ে  টাটা পিক আপগাড়ী এফিডেভিট

কিভাবে টাটা পিক আপগাড়ী এফিডেভিট করেবন?

পুরাতন গাড়ী ক্রয় করলে এফিডেভিট করতে হয়। গাড়ী ক্রয় করা পর এফিডেভিট না করলে আপনার কোন প্রমাণ থাকে না। তাই পুরাতন গাড়ী ক্রয়  করার পর এফিডেভিট করতে হয়। গাড়ী এফিডেভিট করার জন্য বিজ্ঞ নোটারী পাবলিক কার্যালয়ে করতে হয়।, আর কিভাবে নোটারী পাবলিক এর মাধ্যমে আপনার মূল্যবান ক্রয়কৃতগাড়ীটি  নোটারী পাবলিক বা এফিডেভিট করবেন তা নিম্নে ভাল ভাবে লেখা আছে।



টাটা পিকআপ গাড়ী এফিডেভিট লেখার নিয়ম




কিভাবে ‍‍"টাটা পিক আপগাড়ী" এফিডেভিট করবেন তা নিম্নে উদাহরণ নহ সঠিক নিয়মে লেখা আছে।  আপনি এই নিয়মে লেখতে পারেন। আপনার ইচ্ছামত বা ২০০-৩০০/- টাকা পর্যন্ত বা এর অধিক হলেও কোন সমস্যা নাই, স্টাম্পের উপর গাড়ীর এফিডেভিট করতে পারবেন। 



উদাহরণ সহ লেখা আছে।

এখান থেকে শুরু


--------------------------------------------------------------------

মোকামঃ নোটারী পাবলিকের কার্যালয়, নীলফামারী।




এফিডেভিট





                আমি মোঃ জয়নাল আবেদীন, বয়স-৪৭ বছর, পিতা- মৃতঃ রহিম বক্স, মাতা-মোছাঃ মালেকা বানু, সাং-মুন্সিপাড়া, থানা ও জেলা-নীলফামারী, পেশা-ব্যবসা, ধম-ইসলাম, জাতীয়তা-বাংলাদেশী।

 

আমি শপথ পূর্বক নিম্নরূপ ঘোষণা করিতেছি যে-



১। আমি একজন প্রাপ্ত বয়স্ক আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন মান্যকারী বাংলাদেশের একজন স্থায়ী নাগরিক হই বটে।

 

২। আমি প্রাপ্ত বয়স্ক বিধায় নিজের ব্যাপারে নিজেই সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হই বটে। 


৩। আমি আরো ঘোষণা করিতেছি যে, নি¤œ তপশীল বর্ণিত টাটা (পুরাতন) পিক আপ গাড়িটি আমার নিজস্ব ব্যবহৃত। এক্ষনে আমার সাংসারিক/ব্যবসায়িক গড়জ বশতঃ টাকা আবশ্যক হেতু উক্ত পিক আপ গাড়িটি বিক্রয়ের প্রস্তাব করিলে ক্রেতা-মোঃ হাফিজুল ইসলাম, পিতা-মোঃ জয়নাল আবেদীন, মাতা-মোছাঃ হামিদা বেগম, সাং-মুন্সিপাড়া, পোঃ-নীলফামারী, থানা ও জেলা- নীলফামারী আমার উক্ত পিক আপ গাড়িটি ক্রয়ে সম্মত হন। সেই মোতাবেক উক্ত পিক আপ গাড়িটির মূল্য ২,৮৫,০০০/-(দুইলক্ষ পচাশি হাজার) টাকা নির্ধারণ করা হয়।





                                                  পাতা নং-০২




আমি অদ্য ০৬/০৫/২০১৮ ইং তারিখে নীলফামারী জেলা নোটারী পাবলিক মোকামে উপস্থিত হইয়া সনাক্তকারী বিজ্ঞ কৌশুলী সাহেবের সেরেস্তায় সমূদয় টাকা একযোগে বুঝিয়া পাইয়া ঘোষণা করিতেছি যে, অদ্য হইতে উক্ত পিক আপ গাড়ির মালিকানা নতুন ক্রেতা মোঃ হাফিজুল বরাবরে হস্তান্তর করিলাম। নতুন ক্রেতাকে পিক আপ গাড়ীর চাবি সহ প্রয়োজনীয় কাগজ পত্র বুঝাইয়া দেওয়া হল। অদ্য হইতে পিক আপ গাড়ির যে কোন ঘটনা বা দূঘটনার জন্য নতুন ক্রেতা দায়ী হইবে । ক্রেতা যথাযথ কর্তৃপক্ষ বরাবরে আবেদন পূর্বক নিজ নাম জারী করিয়া লইবেন। অদ্য হইতে উক্ত পিক আপ গাড়িটিতে আমার কোন স্বত্ব স্বার্থ রহিল না। আমার বা আমার পরিবারের কেহ উক্ত পিক আপ গাড়িটি দাবী করিলে আইনত তাহা অগ্রাহ্য হইবে।

                      

                      

“সত্যপাঠ”

         উপরোক্ত বিবরণ সকল আমার জ্ঞান, বিশ্বাস ও অবগত মতে সত্য জানিয়া অদ্য ০৬/০৫/২০১৮ ইং তারিখে নীলফামারী জেলা নোটারী পাবলিক মোকামে উপস্থিত হইয়া স্বেচ্ছায়, স্বজ্ঞানে কাহারো প্ররোচনা ছাড়াই অত্র হলফ নামায় নিজ নাম সহি করিলাম।





                                            পাতা নং-০৩


 

হলফকারী আমার সম্মুখে তাহার নাম স্বাক্ষর করিয়াছেন।

আমি তাহাকে সনাক্ত করিলাম।   এফিডেভিটকারীর স্বাক্ষরঃ-


     এ্যাডভোকেট, 

জজকোর্ট, নীলফামারী। 


    “তপশীল”

১। গাড়ীর ধরনঠঃ টাটা (পুরাতন) পিক আপগাড়ী।

২। রেজিস্ট্রেশন নংঃ- চট্টমেট্রো-ট- ১১-২১১৬।

৩। চ্যাসিস নংঃ- গঅঞ৪৪৫০৫১ইটই৬৮১০৪।                       

৪। ইঞ্জিন নম্বারঃ- জঊঈঙঘ ২৭৫২০১৫০৪২৩১০৫৫।

৫। মডেল-২০০৮ইং সিলিন্ডার-২, রং-হলুদ

৬। অশ^শক্তি-৬২৫ সিসি, আসন-২ জন

৭। খালিগাড়ীর ওজন-৯৮০ কেজি।

৮। বোঝাইকৃত গাড়ীর ওজন- ২২০ কেজি।



উপস্থিত স্বাক্ষীগণের নামঃ

১।

২।

৩।

৪।

৫।



-------------------------------------------------------------------------



যে কোন গাড়ীর এফিডেভিট থেকে শুরু করে সকল প্রকার এফিডেভিট আমাদের এই ওয়েবসাইট এর পোষ্টে পাবেন। আর এফিডেভিট নিয়ে কোন প্রশ্ন থাকে তাহলে আমাদের Contact US  গিয়ে আমাদের যোগাযোগ করুন। অথবা নিচের কমান্ড বক্সে একটি সুন্দভাবে কমান্ডে জানিয়ে দিন। আশা কির আমরা আপনাদের এফিডেভিট সকল প্রকার সমস্যা সমাধান করে দিয়ে পারবো। 




আরোও পড়ুন..........


>> জমির বায়না পত্র লেখার নিয়ম



>> আপোষ নামা লেখার নিয়ম


>> তালাক নামা লেখার নিয়ম (স্ত্রী কর্তৃক তালাক নামার এফিডেভিট)



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url