বিলম্বিত জন্ম নিবন্ধন এফিডেভিট করার নিয়ম

বিলম্বিত জন্ম নিবন্ধন এফিডেভিট করার নিয়ম



জন্ম নিবন্ধন কি?

আপনার জন্ম নিবন্ধন করতে যদি দেরী হয় তাহলে আপনাকে বিলম্বিত জন্ম নিবন্ধন করতে হবে। এবং এই জন্ম নিবন্ধনটি আপনাকে অবশ্যই আপনার জেলায় বিজ্ঞ নোটারী পাবলিক কার্যালয়ে এফিডেভিট করে নিতে হবে। তা না হলে আপনার এই বিলম্বিত জন্ম নিবন্ধনটি কখনই বৈধ বা গ্রহণ যোগ্য হবে না।


কত টাকার ষ্ট্যাম্পে জন্ম নিবন্ধন করবেন?

আপানার বিলম্বিত জন্ম নিবন্ধনটি এফিডেভিট করতে হলে আপনাকে  ষ্ট্যাম্পের উপর করতে হবে। সেই ষ্ট্যাম্প এর মূল্য হবে। ২০০ টাকা অথবা এর বেশীয় হলেও কোন সমস্যা নাই। কিন্তু আপনার বিলম্বিত জন্ম নিবন্ধন এফিডেভিট করে নিতে হবে।


আরোও পড়ুন...

১।  বৈদ্যুতিক মিটার স্থানান্তর করা এবং এফিডেভিট করার নিয়ম

২।  মুসলিম বিবাহের হলফনামা করার নিয়ম


এখান থেকে আপনার জন্ম নিবন্ধন লেখা শুরু করতে হবে।


মোকামঃ  বিজ্ঞ নোটারী পাবলিকের কার্যালয়, নীলফামারী।



“এফিডেভিট”

 (বিলম্বিত জম্ম নিবন্ধন বিষয়ে)



    আমি মোঃ সাইদুল ইসলাম, বয়স-২৯ বছর, পিতা-মোঃ হাপিজুল ইসলাম, সাং-উত্তর আমবাড়ী, পোষ্ট-গোমনাতী, থানা-ডোমার, জেলা-নীলফামারী, ধর্ম-ইসলাম, পেশা-কৃষি, জাতীয়তা-বাংলাদেশী।


আমি শপথ পূর্বক নিম্নরুপ ঘোষনা করিতেছি যে, 

১। আমি উপরোক্ত ঠিকানার স্থায়ী বাসিন্দা এবং বাংলাদেশের নাগরিক।

২। আমি সুস্থ্য সবল এবং হলফনামা সম্পাদনে যোগ্য বটে।

৩। আমি ঘোষনা করিতেছি যে, অপর ছবি যুক্ত আমার কন্যা মোছাঃ সুমাইয়া আক্তার।  সে গত ৩০/০৯/২০১৩ইং তারিখে জন্ম গ্রহন করে। তাহার মাতার নাম মোছাঃ রুপালী বেগম। জন্ম নিবন্ধন বিধি মোতাবেক জন্মের ৪৫ দিনের মধ্যে তাহা সংশ্লিষ্ট ইউনিয়ন/পৌরসভা/সিটি-কর্পোরেশনের নিকট জানাইতে হয়। কিন্তু আমি নির্দিষ্ট সময়ের মধ্যে উক্ত কন্যার জন্মের বিষয়ে উক্ত কর্তৃপক্ষকে অবহিত করিতে পারি নাই। যাহা আমার অনিচ্ছাকৃত ত্রুটি।

৪। আমি আরোও ঘোষনা করিতেছি যে, আমার উক্ত কন্যার জন্ম নিবন্ধন সনদে কোন রুপ জটিলতার সৃষ্টি হইলে প্রচলিত আইনে অত্র হলফনামা দ্বারা তাহা সর্বাদালতে অগ্রাহ্য হইবে। অর্থ্যাৎ অত্র হলফনামাই আমার কন্যার জন্ম নিবন্ধন বহিতে কার্যকর হইবে।



পাতা নং-০২



৫। আমার কন্যার  ভবিষ্যত জীবনের লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগে জন্ম নিবন্ধন সনদ প্রস্তুত করার নিমিত্তে বিলম্বিত নিবন্ধনের কারন উল্লেখ পূর্বক  অত্র হলফনামা সম্পাদন করিলাম।

৬। অত্র হলফনামায় যাবতীয় দায় আমি বহনে বাধ্য থাকিব।

৭। আমি সেচ্ছায় স্ব-জ্ঞানে, সুস্থ্য মস্তিস্কে কাহারো বিনা প্ররোচনায় অত্র হলফনামায় নিজ নাম স্বাক্ষর করিলাম।


হলফকারী আমার সম্মুখে  নিজ নাম স্বাক্ষর                   

করিলেন। আমি তাহাকে সনাক্ত করিলাম।      

                                                    অত্র হলফনামার যাবতীয় বিবরন সমূহ

                                                       আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য।  

                                                          

এ্যাডভোকেট   

জজ কোর্ট নীলফামারী।                                হলফকারীর  স্বাক্ষরঃ

------------------------------------------



উপসংহার (Conclusion)

উপরোক্ত বিলম্বিত জন্ম নিবন্ধন এফিডেভিট ফরমেটটি যেভাবে লেখা আছে। ঠিক তেমন করে লিখলে আপনার বিলম্বিত জন্ম নিবন্ধন এফিডেভিট সঠিকভাষায় আপনার কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। আশ কির আপনি উপরোক্ত বিষয় ভাল করে বুঝে শুনে দেখিয়া পড়িয়া আপনার কাজের জন্য সম্পূর্ণ করেছেন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url