বৈদ্যুতিক মিটার স্থানান্তর করা এবং এফিডেভিট করার নিয়ম
বৈদ্যুতিক মিটার স্থানান্তর কি?
একজনের মিটার অন্য আরেক জন ক্রয় করলে বা একস্থান থেকে অন্য স্থানে মিটার স্থানান্তর করাকেই বৈদ্যুতিক মিটার স্থানান্তর বলা হয়ে থাকে। বা একজনের নাম থেকে অন্য নামে পরিবর্তন করাকে হস্তান্তর বলা হয়।
কিভাবে হস্তান্তর করবেন?
বিদ্যুৎ অফিসে প্রথমে একটি দরখাস্ত করবেন। দরখাস্ত করার পর আপনাকে নোটারী পাবলিক কার্যালয়ে বৈদ্যুতিক মিটার স্থানান্তর করার জন্য আপনার ক্রয়কৃত মিটারটি এফিডেভিট বা হলফনামা করে নিতে হবে। আপনার নিজ জেলায় কোর্ট এর মাধ্যমে এফিডেভিট করবেন।
এফিডেভিট বা হলফনামা যেভাবে করবেন।
বৈদ্যুতিক মিটার স্থানান্তর করার জন্য আপনাকে ষ্ট্যাম্পের উপর নোটারী পাবলিক কার্যলয়ে করে নিতে হবে। এত ২০০ টাকার বা এর বেশী ষ্ট্যাম্প হলেও কোন সমস্যা নাই। এরপার কোন এ্যাডভোকেট এর কাছে সহি স্বাক্ষর করে নিতে হবে।
যে ভাষা গুলো লিখবেন?
একটি বাস্তাব উদাহরণ সহ নিম্নে বৈদ্যুতিক মিটার স্থানান্তর করার জন্য বা লেখার জন্য সঠিক নিয়মে দেওয়া আছে। আপনি নিম্নে এই ভাষাগুলো ব্যবহার করে আপনি লিখতে পারন।
দোকান ভাড়ার চুক্তিপত্র ও ব্যবসায়িক চুক্তিপত্র লেখার নিয়ম
হিন্দু বিবাহের এফিডেভিট বা হলফনামা লেখার নিয়ম
মুসলিম বিবাহের হলফনামা করার নিয়ম
এখান থেকে লিখা শুরু
মোকামঃ নোটারী পাবলিকের কার্যালয়, নীলফামারী।
এফিডেভিট
আমি মোঃ- মাজেদুল ইসলাম মাজেদ, পিতা-মৃতঃ আব্দুল লতিফ সর্দার, সাং-নিউ বাবু পাড়া (নীলফামারী), থানা ও জেলা-নীলফামারী। বয়স-৩৮ বছর, পেশা-চাকুরি, ধর্ম- ইসলাম, জাতীয়তা-বাংলাদেশী।
হলফ পূর্বক ঘোষনা করিতেছি যে,
১। আমি বাংলাদেশের স্থায়ী নাগরীক এবং হলফ করার যোগ্য ব্যক্তি বটে।
২। আমি আরোও ঘোষনা করিতেছি যে, নীলফামারী প্রকৌশলী বৈদ্যুতিক আবাসিক মিটার সরবরাহকারী এর মিটার নং-০০০৬৩২২, বই নং-টি ৬৭, এর জামানত ও ষ্টিমিট সহ হস্তান্তর করিতে চাহিলে ক্রেতা মোঃ নাজমুল হোসেন, পিতা-মৃতঃ আঃ লতিফ সর্দার সাং-নিউ বাবু পাড়া (নীলফামারী), থানা ও জেলা-নীলফামারী। বয়স-২১ বছর, পেশা-ছাত্র, ধর্ম- ইসলাম, জাতীয়তা-বাংলাদেশী ক্রয়ে সম্মত হওয়ায় উভয় পক্ষের সম্মত্তিতে নিম্ন বৈদ্যুতিক মিটার নীলফামারীস্থ, আবাসিক প্রকৌশলৗ নীলফামারী বিদ্যুৎ সরবরাহ এর মিটার নং-০০০৬৩২২ এর জামানত ও ষ্টিমিট ও বৈদ্যুতিক মিটারের মূল্য ৫,০০০/(পাঁচ হাজার) টাকা ধার্য্য করিয়া সমুদয় টাকা নগদ একযোগে গ্রহন করিয়া উক্ত নীলফামারীস্থ আবাসিক প্রকৌশলী নীলফামারী বৈদ্যুতিক মিটার সরবরাহ এর মিটার নং-০০০৬৩২২ এর জামানত ও ষ্টিমিট উক্ত ক্রেতা বরাবরে হস্তান্তর করিলাম।
৩। আমি উক্ত মিটার নীলফামারীস্থ আবাসিক প্রকৌশলী নীলফামারী বৈদ্যুতিক মিটার সরবরাহ এর মিটার নং-০০০৬৩২২ ও সংক্রান্ত যাবতীয় কাগজাদী উক্ত ক্রেতা বরাবর হস্তান্তর করিলাম। উক্ত ক্রেতা যথারিতি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যাবতীয় কাগজাদীতে নিজ নাম ঠিকানা জারি ও পরিবর্তন করিয়া নিতে পারিবেন।
৪। অদ্যকার তারিখ হইতে আমি কিংবা আমার কোন ওয়ারিশবর্গ নীলফামারীস্থ বৈদ্যুতিক আবাসিক প্রকৌশলী নীলফামারী বৈদ্যুতিক মিটারটি সরবরাহ মিটার নং-০০০৬৩২২ এর জামানত ও ষ্টিমিট এর স্বত্ব দাবী করিতে পারিব না বা পারিবে না। করিলে অত্র হলফনামা বলে অগ্রাহ্য বলিয়া গন্য হইবে।
৫। অদ্যকার তারিখ হইতে নীলফামারীস্থ বৈদু্যুতিক আবাসিক প্রকৌশলী মিটার সরবরাহ এর মিটার নং-০০০৬৩২২ ও ষ্টিমিট, জামানত এর যাবতীয় দায় দায়িত্ব উক্ত ক্রেতা বরাবর বর্তাইবে।
উপরোক্ত বিবরণ সমূহ আমার কথামত লেখা হওয়ায় পড়িয়া উহার মর্ম বুঝিয়া স্ব-জ্ঞানে, স্ব-ইচ্ছায় অন্যের বিনা প্ররোচনায় আমার পূর্ণ সম্মতিতে নোটারী পাবলিক মোকামে উপস্থিত হইয়া নিজ নাম সহি করিলাম।
হলফকারীকে চিনি ও জানি। হলফকারীর স্বাক্ষরঃ-
তিনি আমার সম্মুখে নিজ নাম সহি করিলেন।
আমি তাহাদেরকে সনাক্ত করিলাম।
এ্যাডভোকেট
জজ কোট,নীলফামারী।