দোকানের পজেশন হস্তান্তর লেখার নিয়ম বা দোকান ঘর ভাড়া চুক্তিনামা
পজেশন হস্তান্তর করার জন্য আপনাকে অবশ্যই সর্বনিম্ন ৩০০/- টাকার স্টাস্পে লেখতে হবে। এই স্টাস্পেটি আপনাকে লোটার পাবলিক করতে হবে বা কোর্ট এর মাধ্যমে এফিডেভিট করতে হবে উকিল এর মাধ্যমে।
কোন কোর্ট এর মাধ্যমে নোটারী পাবলিক করবেন?
আপনার নিজ জেলায় (নোটারী পাবলিক কার্যালয়, নীলফামারী) এটি আমাদের কোর্ট এর নাম। আপনি আপনার কোর্ট এর নাম দিবেন।
হলফনামা
হলফ পূর্বক ঘোষণা করিতেছি যে,
১। আমি সুস্থ্য জ্ঞান সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিক ও হলফ করার যোগ্য বটে।
২। নিম্ন তফশীল বর্নিত বিত্ব ও তদউপরিস্থিত দোকান ঘরটি ২০০৭/২০০৮ইং সালে নীলফামারী সদর উপজেলা, ভূমি অফিসের বিবিধ হাট বাজার কেস নং-১১১৪/০৭-০৮ইং বলে আমার নামে বরাদ্দ হয়। উক্ত দোকান ঘরটিতে আমি যথারিতি দোকান করিয়া ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছি।
৩। আমার সাংসারিক প্রয়োজন হেতু উক্ত দোকান ঘরটির পজেশন বিক্রয় হস্তান্তর করিতে চাহিলে আমার ঔরষ জাত পুত্র ১। মোঃ মনিরুজ্জামান সরকার (বাবু), ২। মোঃ মাইদুল ইসলাম সরকার, ক্রয়ে সম্মত হইলে সর্ব সম্মতি ক্রমে নিম্ন বর্নিত দোকান ঘর ও দোকান ঘরের পজেশন হস্তান্তরের মূল্য ২,৫০,০০০/(দুইলক্ষ পঞ্চাশ হাজার) টাকা ধার্য্যে নিম্ন স্বাক্ষ্যরীত স্বাক্ষীগনের মোকাবেলায় নগদ ২,৫০,০০০/(দুইলক্ষ পঞ্চাশ হাজার) টাকা গ্রহন পূর্বক নিম্ন বর্নিত দোকান ঘর পঞ্চমালাদি সহ পজেশন বিক্রয় হস্তান্তর করিলাম।
৪। অদ্যকার তারিখ হইতে নিম্ন বর্নিত দোকান ঘর দ্বয়ের পঞ্চমালাদি ও পজেশন আমার পুত্র দ্বয় যাবতীয় স্বত্বে মালিক ও দখলীকার হইবেন এবং অত্র হলফনামা বলে যথাযথ কর্তৃপক্ষে মাধ্যমে নিজ নাম জারী করিয়া লইবেন।
দোকানের তফশীল বর্ননা-
পিতা-মৃতঃ আজিমুদ্দিন সরকার
সাং-দক্ষিন পঞ্চপুকুর মৌজা, জে.এল নং-৫১, পঞ্চপুকুর, খতিয়ান নং-০১, দাগ নং-৪২৬৯, দৈর্ঘ্য-১৬, প্রস্থ ১২ বর্গফুট প্লট নং-৮৬।
উপরোক্ত বিবরন সমূহ আমার জানা জ্ঞান ও বিশ^াস মতে সত্য জানিয়া পড়িয়া, বুঝিয়া নিম্ন স্বাক্ষ্যরিত স্বাক্ষীগনের সম্মুখে নিজ নাম সহি করিলাম।
হলফকারীকে সনাক্ত করিলাম হলফকারীর স্বাক্ষঃ
স্বাক্ষীগনের স্বাক্ষরঃ-
