কিভাবে পেনশনের টাকা উত্তোলন আবেদন করবেন বা পেনশন তোলার নিয়ম Pension rules
যদি আপনার পিতা চাকুরীর পেনশনের টাকা রাখিয়া মৃত্যু বরণ করেন। সেই পেনশনের টাকা কিভাবে টাকা উত্তোলন করবেন বা তুলবেন সেই বিষয়গুলা নিম্নে পরিপূর্ণভাবে সকল তথ্য লেখার নিয়ম বা কোন আদলতে এ্যাফিডেভিট করবেন সেই সম্পর্কে লেখা আছে।
পেনশন তোলার নিয়ম
হলফনামা লেখার বা আবেদনের জন্য কত টাকার স্টাম্প লাগেবে?
* আদালতে এফিডেভিট করার জন্য স্টাম্পের টাকার কোন উল্লেখ্য থাকে না। আপনার ইচ্ছে মত দিতে পারেন। তবে নিম্ন ৩০০/- টাকা থেকে এর বেশীয় হতে পারে ।
একটি বাস্তব উদাহরণ সহ নিম্নে আলোচনা করা হয়েছে।
এখান থেকে লেখা শুরু।
মোকামঃ নোটারী পাবলিক কার্যালয়,নীলফামারী।
“হলফনামা”
আমরা ১। মোছাঃ মমতা বেগম, বয়স-৪৯ বছর, পিতা-মৃতঃ চয়েন উদ্দিন, স্বামী-আবুল কালাম আজাদ, ২। আঃ রহিম, বয়স-৩০ বছর, ৩। মোছাঃ রুপালী বেগম, বয়স-৩১ বছর, ৪। মোছাঃ হাবিবা বেগম, বয়স-২৭ বছর, ৫। মোছাঃ মমিনা বেগম, বয়স-৩৯ বছর, সকলের পিতা মৃতঃ- আবুল কালাম আজাদ, সর্ব সাং-দক্ষিন ঝুনাগাছ চাপানী কাকড়া বাজার, থানা ডিমলা, জেলা-নীলফামারী, ধর্ম-ইসলাম(সুন্নি), পেশা-কৃষি/গৃহিনী জাতীয়তা-বাংলাদেশী।
আমরা প্রতিজ্ঞা পূর্বক নিম্নরুপ ঘোষণা করিতেছি যে,
১। আমরা সকলেই সাবালিকা/সাবালক এবং আমাদের ভালমন্দ বুঝার ক্ষমতা রহিয়াছে, হলফ করিতে সক্ষম বটে।
২। আমাদের মৃত পিতা আবুল কালাম আজাদ তাহার জীবদ্দশায় সোনালী ব্যাংক লিমিটেড ডিমলা শাখায় নমিনিবিহীন হিসাব নং এইচ/৩৪০৫৩৯২৪ টাকা জমা রাখিয়াছিলেন। অতঃপর আমাদের পিতার কিডনি নষ্ট হওয়ায় বিগত ২৩/০৭/২০১৩ইং তারিখে নিজ বাড়ীতে মৃত্যুবরন করেন।
৩। আমরা উত্তরাধিকারীগন আমানকারী মৃত্যু পিতার সঞ্জয়কৃত টাকা আমাদের উত্তরাধিকারীগনের পক্ষ হইতে বিধবামাতা মোছাঃ মমতা বেগম, স্বামী- মৃত-আবুল কালাম আজাদ, সাং-দক্ষিন ঝুনাগাছ চাপানী, কাকড়া বাজার, থানা-ডিমলা, জেলা-নীলফামারী উল্লেখিত সোনালী ব্যাংক হইতে সঞ্চয়ী টাকা উত্তোলনের জন্য অত্র হলফনামা মুলে ক্ষমতা অর্পন করিলাম।
আমরা উত্তরাধিকারীগন আমাদের মৃতুপিতার সঞ্চয়ী হিসাব নং-এইচ/৩৪০৫৩৯২৪ এর স্থিতি প্রদান করিলে আমরা ভবিষ্যতে কেহ অন্য কোথাও আপত্তি উথ্থাপন করিব না।
