বাদী পক্ষে আরজী সংশোধন কিভাবে লিখবেন সহকারী জজ আদালতে



বাদী পক্ষে আরর্জী সংশোধনের আবেদন কিভাবে লিখবেন



বাদী পক্ষে আরর্জী সংশোধনের আবেদন কিভাবে লিখবেন?

নিম্নে যে কোন বাদী পক্ষের আর্জী সংশোধন করবেন বা লিখবেন সে সম্পর্কে একটি বাস্তব উদারহণ সহ নিম্নে লেখা হয়েছে। এই লেখা ফরমেটটি দেখে আপনি যে কোন আরজী সংশোধন লিখতে পারবেন। 


এখান থেকে লেখা শুরুঃ-

মোকামঃ জলঢাকা সহকারী জজ আদালত, নীলফামারী।

 

 

 

         নং-৩৬/১৭ অন্য    

  

১। বেনাম চন্দ্র দিং------- বাদী।

                                                                                    বনাম

১। আলমগীর দিং------ বিবাদী।

 


বাদী
পক্ষে আরর্জী সংশোধনের প্রার্থনাঃ-

    নিবেদন এই যে, উপরোক্ত নং মোকদ্দমার দিন অদ্য ধার্য্য আছে। উক্ত মোকদ্দমার ১৩ নং বিবাদীর নামীয় দাখিলি সমনে পেয়াদার জবঢ়ড়ৎঃ দৃষ্টে জানা যায়যে ১৩নং বিবাদী মৃত্যু বরন করিয়াছেন। বাদীপক্ষ অনুসন্ধান করিয়া জানিতে পারেন যে, ১৩ নং বিবাদী আব্দুল জলিল ০১/০৭/১৭ইং তারিখে মৃত্যু বরন করিয়াছে হেতু তাহার স্থলাভিষিক্ত নিম্ন লিখিত ব্যাক্তিগনকে অত্র মোকদ্দমায় বিবাদী শ্রেনী ভুক্ত করিয়া সমন দেওয়া  আবষ্যক মর্মে নিম্ন লিখিত রুপে আরজি রেজিঃ বহি সংশোধন করা প্রয়োজন।


    বিধায় প্রার্থনা উপরোক্ত অবস্থা প্রনিধানে ন্যায় বিচারের স্বার্থে নিম্ন  লিখিত রুপে আরজি রেজিঃ বহি সংশোধনের আদেশ দিয়া সুবিচার করিতে আজ্ঞা হয়। নিবেদন ইতি তাং- ২৫/১০/১৭ইং।


প্রস্তাবিত সংশোধন


১। আরজি লিখিত ১৩নং বিবাদীআব্দুল জলিল নামটি কর্তন হইবে তদস্থলে নিম্নরুপ ভাবে তাহার ওয়াপরিশগনকে পক্ষ ভুক্ত করিতে হইবে।

মৃত আফসার উদ্দিনের মৃত পুত্র আব্দুল জলিলের ওয়ারিশঃ-

 ১৩।() পুত্র মোঃ মানিকুজ্জামান

১৩। () পুত্র মোঃ শাহিনুর রহমান

 ১৩। () পুত্র মোঃ মিতুবার রহমান

১৩। পুত্র মোঃ মিলন সকলের পিতা মৃত- আব্দুল জলিল

১৩। () কন্যা-মোছাঃ লাকি বেগম, স্বামী- লিটন সর্ব সাং- বালাপাড়া, থানা-জলঢাকা, জেলা-নীলফামারী।

১৩। () কন্যা মোছাঃ বিউটি, স্বামী- আব্দুল হামিদ সাং-মেলাবর থানা-কিশোরগঞ্জ, জেলা-নীলফামারী। কথা গুলি লিখিত সন্নিবেশিত হইবে।

                                     

সত্যপাঠ

উপরোক্ত বিবরন সকল আমার জ্ঞান বিশ্বাস ও  অবগতি মতে সত্য।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url