মামলার জব্দ কৃত মোটর সাইকেল দরখাস্তকারীর জিম্মায় প্রাপ্তির জন্য আবেদন-বিজ্ঞ আমলী আদালত

কিভাবে আপনার মোটরসাইকেল এর মামলার জব্দকৃত দরখাস্তটি জিম্মায় প্রাপ্তির জন্য আবেদন করবেন, সেই সম্পর্কে আমাদের এই পোষ্টটিতে লেখা আছে।
কি কি ভাষায় লিখবেন বিজ্ঞ আমলী আদালতে, সে সম্পর্কে ভাল করে নিম্নে লেখা হয়েছে। কারণ একটি বাস্তব উদাহরণ সহ নিম্নে আলোচনা করা হয়েছে।
মোকামঃ বিজ্ঞ আমলী আদালত, ডিমলা, নীলফামারী।
জি.আর-১৪২/১৭
ধারাঃ-মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১)এর টেবিল
৩(খ)/৭(ক)
১। রাষ্ট্র---------------
বাদী
বনাম
১। জহুরুল ইসলাম দিং----- আসামী
মোঃ রফিকুজ্জামান(শাকিনুর)
পিতা-মোঃ নুর ইসলাম,
সাং+পোঃ-ডালিয়া
থানা-ডিমলা, জেলা-নীলফামারী------ দরখাস্তকারী
দরখাস্তকারী পক্ষে অত্র মামলার জব্দ কৃত মোটর সাইকেল দরখাস্তকারীর জিম্মায় প্রাপ্তির জন্য আবেদন।
নিবেদন এই যে, অত্র মামলার জব্দ কৃত নিম্ন বর্নিত মোটর সাইকেল খানা দরখাস্তকারী একক মালিক ও স্বত্বাধিকারী। দরখাস্তকারীর ভ্রাতা রাকিবুল ইসলামের নিকট হইতে মোটর সাইকেল খানা জব্দ করা হইয়াছে মর্মে এজাহারে উল্লেখ আছে। দরখাস্তকারী একজন ব্যবসায়ী মোটর সাইকেল খানা দরখাস্তকারীর নানা বিধ কাজে প্রয়োজন তাহা ছাড়া মোটর সাইকেল খানা পুলিশ হেফাজতে থাকিলে মোটর সাইকেল খানা অপূরনীয় ক্ষতি সাধন হইবে। সে কারন দরখাস্তকারী তাহার মালিকানাধীন নিম্ন বর্নিত মোটর সাইকেল খানা নিজ জিম্মায় প্রাপ্তির কামনায় অত্র আবেদন করিলেন। প্রকাশ থাকে যে, মোটর সাইকেল খানা দরখাস্তকারীর জিম্মা প্রাপ্ত হইলে হুজুর আদালতের আদেশ মোতাবেক কিংবা উপরোক্ত কোন সরকারী সংস্থা কিংবা দরখাস্তকারী কর্মকর্তার তলব মতে মোটর সাইকেল খানা যথা সময়ে যথা স্থানে হাজির করিতে বাধ্য থাকিবেন।
“মোটর সাইকেলের বর্ননা”
১। বাজাজ ডিসকভার, ২। সি.সি-১২৫,৩। চেসিস নং-গউ২অ১৫ইত৯এ ইঞ্জিন নং-ঔততডএ৩৬৮৪০, ৪। লাল, ৫। ওজন-১১৮ কেজি, ৬। তৈরির দেশ-ভারত।
অতঃপর বিধায় প্রার্থনা হুজুর দয়া প্রকাশে বর্নিত মোটর সাইকেল খানা দরখাস্তকারীর জিম্মায় প্রদানের আদেশ দানে জনাবের মর্জি হয়।
নিবেদন ইতি
তাং-