বাদিনী পক্ষে অন্তবর্তীকালীন জামিন বাতিলের আবেদন । বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালত
কিভাবে অন্তবর্তীকালীন জামিন বাতিলের আবেদন করেবন?
যদি আপনার জামিন বাতিলের আবেদনটি লিখতে চান । তাহলে এই পোষ্টি আপনার জন্য। কারণ এখাবনে একটি বাস্তব একটি উদাহরণ সহ নিম্নে ভালো করে আলোচনা করা হয়েছে।
আবেদনটির ক্ষেত্রে আপনি যা করবেনঃ- আপনিন শুধু আপনার নাম , ঠিকানা, নাঃ শিঃ নিঃ নং এবং কেস নং ইত্যাদি নিজ নাম পরিবর্তন করে আপনাকে আবেদন করবেন।

মোকামঃ বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালত, নীলফামারী।
নাঃ শিঃ নিঃ-১২৫/১৭ ১। রাষ্ট্র---------------------বাদী। বনাম ১। হাসানুর--------------আসামী।
বিষয় বাদিনী পক্ষে আসামী মোঃ হাসানুর রহমান এর অন্তবর্তীকালীন জামিন বাতিলের আবেদন।
নিবেদন এই যে, উপরোক্ত নং মোকদ্দমার দিন অদ্য ধার্য্য আছে। আসামী পক্ষ গত ১৭/১০/১৭ইং তারিখে অত্র মোকদ্দমার বাদিনীর অনুপস্থিতে বিজ্ঞ আদালতকে ভুল বুঝাইয়া মিথ্যার অবতরন করিয়া উক্ত আসামীর অন্তবর্তী কালীন জামিনে যান। সে কারনে নি¤œরুপ হেতুবাদে আসামীর জামিন বাতিল হইবে।
“হেতুবাদ সমূহ”
১। যেহেতু- আসামী পক্ষে তালাকের বিষয় উপস্থাপন করিয়াছেন। সেই মর্মে বাদিনীর নিকট হইতে বা চেয়ারম্যান এর নিকট হইতে প্রাপ্তী স্বীকার পত্র কোন রশিদ নাই বা ডাক রেজিষ্ট্রি রশিদ নাই।
২। যেহেতু- আসামী বাদিনীকে গত ২৮/০৯/১৭ইং তারিখে তালাক প্রদান করিয়াচেন কিন্তু তালাকের নোটিশ ২৮/১২/১৬ইং তারিখে রেজিষ্ট্রি করেন। যাহা তালাকের রেজিষ্ট্রি রশিদ গোপন রাখিয়াছেন পরবর্তীতে বাদিনী বিজ্ঞ আদালতে মামলা করার পর আসামী প্রকাশ করেন।
৩। যেহেতু- আসামী পক্ষে উল্লেখ উপস্থাপন করেন যে বাদিনীকে সংসারে ফিরিয়ে নেওয়ার জন্য লাল মনির হাট নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে ফোঃ কাঃ বিঃ আইনের ১০০ ধারা একটি মামলা করেন। সেই মর্মে কোন কাগজপত্র বিজ্ঞ আদালতে দাখিল নাই বা বাদিনীর উক্ত মোকদ্দমার কোন সমন বা নোটিশ পান নাই।
৪। যেহেতু- আসামী তালাক কার্যকর জন্য বিজ্ঞ আদালতে কোন মামলা করেন নাই।
৫। যেহেতু- আসামী বাদিনী ও তার শিশু সন্তানের কোন খোঁজখবর লন না বা কোন ভরন পোষন প্রদান করিতেছেন না।
৬। যেহেতু- অন্যান্য বক্তব্য শুনানীকালে নিবেদন করা হইবে।
বিধায় প্রার্থনা উপরোক্ত কারনে আইন ও ন্যায় মতে আসামীর জামিন বাতিলের আদেশ দানে জনাবের মর্জি হয়।
নিবেদন ইতি, তাং