এজাহারকারীনিপক্ষে আসামীর জামিন বাতিলের আবেদন করবেন । বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালত
.webp)
কিভাবে জামিন বাতিলের আবেদনটি লিখবেন?
বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে জামিন বাতিলের জন্য যে আবেদনটি লিখতে হয় তা নিম্নে সুন্দরভাবে লেখা আছে। আপনি চাইলে নিম্নে এই পোষ্টি দেখে লিখতে পারেন। একটি বাস্তব উদাহরণ সহ সঠিক নিয়মে আবেদনটি লেখা আছে।
নোটঃ- নিম্নের ভাষায় আবেদনটি লিখতে পারেন কিন্তু নামের ও তারিখের এবং কেস নং ও ধারা নং এর জায়গায় আপনার সব কিছু বসিয়ে সঠিকভাবে লিখতে হবে। এটি একটি উদাহরণ। কিন্তু বাকি সব ভাষা সঠিক আছে।
এখান থেকে লেখা শুরুঃ-
মোকামঃ বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালত, নীলফামারী।
নাশিনি ৩৪৯/১৭
ধারাঃ ১১(গ) ১। রাষ্ট্র --------------------------বাদী
বনাম
১। মোঃ সুলতান উদ্দিন----- আসামী।
বাদিনী/এজাহারকারীনিপক্ষে আসামীর জামিন বাতিলের আবেদন।
নিবেদন এই যে, অত্র মোকদ্দমার দিন অদ্য চার্জ গঠন বিষয়ক শুনানীর জন্য ধার্য্য আছে। অত্র মোকদ্দমার উল্লেখিত আসামী বাদীনি/এজাহারকারীনিকে নিয়ে স্বামী-স্ত্রী হিসাবে সুখে শান্তিতে বসবাস করার অঙ্গিকারনামা সম্পাদন পূর্বক আপোষের শর্তে বিগত ০৫/১১/১৭ইং তারিখে বিজ্ঞ আদালত ঘনতে জামিন প্রাপ্ত হন। আসামী জামিনে যাইয়া আপোষের শর্ত ভঙ্গ করিয়া পূনরায় বাদিনী/এজাহারকারীনিকে মার ডাং সহ নানাবিধ মানসিক ও শারীরিক নির্যাতন করিতে থাকে। এমতাবস্থায় গত ২০/০৭/১৮ইং তারিখ রাত্রী অনুমান ৯.৩০ ঘটিকার সময় উক্ত আসামী বাদিনী/এজাহারকারীকে পুনরায় যৌতকের দাবীতে প্রচন্ড মার ডাং করিতে থাকে। এক পর্যায়ে আসামী বাদিনী/এজাহারকারীনিকে ইটের পোলে মাথা ঠেকাইয়া ফাটাইয়া দিলে বাদীনির মাথা ফাটিয়া গুরুত্বও রক্তক্ষরন হইতে থাকে। অতঃপর স্বাক্ষী ১। মোছাঃ সুলতানা বেগম, স্বামী-মোঃ মহসীন আলী, ২। মোঃ মহসীন আলী, পিতা-মোঃ বাচ্চা মামুদ, সাং-সোনারায় বানিয়া পাড়া, থানা ও জেলা-নীলফামারীদ্বয় বাদিনী/এজাহারকারীনিকে গুরুত্বর অসুস্থ্য অবস্থায় চিকিৎসার জন্য নীলফামারী আধুনিক সদও হাসপাতালে আনিয়া ভর্তি করেন। বাদিনী তথায় ২০/০৭/১৮ইং তারিখ হইতে ২১/০৭/১৮ইং তারিখ পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন। অত্র সহ চিকিৎসার ছাড়পত্র সংযুক্ত করা হইল। এমতাবস্থায় আসামীর জামিন বাতিল পূর্বক জেল হাজতে প্রেরনের আদেশের কামনায় বাদীনি অত্র আবেদন করিলেন।
বিধায় প্রার্থনা হুজুর দয়া প্রকাশে উপরোক্ত কারনে বাদিনী/এজাহারকারীনি পক্ষে আসামীর জামিন বাতিল পূর্বক তাহাকে জেল হাজতে প্রেরনের আদেশ দানে সুবিচার করিতে মর্জি হয়।
নিবেদন ইতি
তাং