কোম্পানির কার্যারম্ভের অনুমতিপত্র কি? What is certificate of commencement ofcompany?
(What is certificate of commencement ofcompany?)
উত্তরঃ কোম্পানি নিবন্ধকের নিকট যে অনুমতি পত্র পাওয়ার পর পাবলিক লিমিটেড। কোম্পানি ব্যবসায় কার্য আরম্ভ করতে পারে তাকে কার্যারম্ভের অনুমতিপত্র বলে। নিবন্ধনপত্র পাওয়ার পরপরই প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিকে কাজ শুরু করার জন্য নিবন্ধকের নিকট হতে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। এ পর্যায়ে প্রবর্তকগণ পাবলিক লিমিটেড কোম্পানির বিবরণপত্র তৈরি করেন। অতঃপর তা প্রকাশের মাধ্যমে জনগণকে শেয়ার ক্রয়ের আহ্বান জানান। এ পর্যায়ে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহের জন্য ১৯৯৪ সালের কোম্পানি আইনের ১৫০ ধারা অনুসারে নিম্নোক্ত দলিলগুলাে পুনরায় নিবন্ধকের নিকট পেশ করতে হয় ।
১। নূন্যতম মূলধন সংগৃহীত হয়েছে এবং প্রত্যেক পরিচালক তাদের প্রতিশ্রুত শেয়ার নগদ মূল্যে ক্রয় করেছেন এ মর্মে কোম্পানির সচিব বা একজন পরিচালক কর্তৃক নির্ধারিত ছকে প্রদত্ত ঘােষণাপত্র। [১৫০ (১) ধারা]
২। জনসাধারণের উদ্দেশ্যে শেয়ার বিক্রয়ের নিমিত্তে ইস্যুকৃত বিবরণপত্র বা এরূপ ইস্যু করার ক্ষেত্রে বিবরণপত্রের বিকল্প বিবরণীর কপি। [১৫০ (১-ঘ) ধারা]
উপরিউক্ত দলিলপত্রাদি পাঠে কোম্পানির নিবন্ধক সন্তুষ্ট হলে তিনি কার্যারম্ভের অনুমতিপত্র প্রদান করেন। এভাবে একটি যৌথমূলধনী কোম্পানির কার্যারম্ভের অনুমতিপত্র পাওয়া যায়।