উভয়পক্ষে স্থানীয় আপোষ সুত্রে সোলেনামা দাখিল লেখার নিয়ম। আমলী আদালতে

 উভয়পক্ষে স্থানীয় আপোষ সুত্রে সোলেনামা দাখিল লেখার নিয়ম। আমলী আদালতে

আরো পড়ুন:-

১। আপোষ নামা লেখার নিয়ম । স্থানীয় আপোষ নামা

২। জমির বায়না পত্র লেখার নিয়ম

৩। তালাক নামা লেখার নিয়ম (স্ত্রী কর্তৃক তালাক নামার এফিডেভিট)


কিভাবে উভয়পক্ষের স্থানীয় আপোষ সূত্রে সোলেনামা দাখিল  সম্পর্কে  লিখবেন এবং বিজ্ঞ আমলী আদালতে পেশ করবেন। সেই পুরো বিষয়টি নিম্নে ভাল করে লেখা আছে একটি বাস্তব উদাহরণ দিয়ে। 


সোলেনামা লেখার ফরমেটটি নিম্নে সঠিকভাব আছে। আপনি চাইলে  নিম্নে তথ্যটি থেকে পুরো পুর ধারনা পাবেন এবং লিখতে পরাবেন। কারণ এখান একটি বাস্তব উদাহরণ সহ লেখা আছে। 


এখানে থেকে শুরু:-


মোকামঃ বিজ্ঞ জেলা জজ আদালত, নীলফামারী।





মিস আপীলঃ-২১/১৭       ১। মোছাঃ আজমা@রুজিফা--আপীলকারী

                                                  বনাম

                                     ১। মোছাঃ কফুরন বেওয়া----রেসপনডেন্ট


উভয়পক্ষে স্থানীয় আপোষ সুত্রে সোলেনামা দাখিলঃ-


         নিবেদন এই যে, উপরোক্ত নং মোকদ্দমার দিন অদ্য ধার্য্য আছে। উক্ত মোকদ্দমার বাদী/আপীলকারী ও ২৩নং প্রতিদ্বন্দি বিবাদী/রেসপনডেন্ট আইজ উদ্দিনের মধ্যে অত্র মোকদ্দমা বিষয় স্থানীয় মহৎ প্রধান ব্যক্তি বর্গ আপোষ মিমাংসা করিয়া দিয়াছেন। উভয় পক্ষ তাহা নিম্নে শর্ত সাপেক্ষে মানিয়া লইয়াছেন।

        মতে প্রার্থনা দয়া প্রকাশে উপরোক্ত অবস্থা প্রনিধানে বাদী/আপীলকারী ও ২৩নং প্রতিদ্বন্দি  রেসপনডেন্ট পক্ষের মধ্যে স্থানীয় আপোষ সুত্রে দাখিল সোলেনামা শর্ত সাপেক্ষে মোকদ্দমা নিস্পত্তির আদেশ দানে সুবিচার করিতে মর্জি হয়। 

শর্ত সমূহ

১। সোলেসুত্রে মোকদ্দমাটি নিস্পত্তি হইবে। 

২। সোলেসুত্রে আপীলকারী পক্ষ নিম্নে আদালতের রায় ও ডিক্রী মানিয়া লইয়া আপীলকারী নালিশী বিত্বের পক্ষের দাবী চিরতরে পরিত্যাগ করিলেন ভবিষ্যৎ কোন দিন নালিশী জমি আপীলকারী দাবী করিবেন না। 

৩। বাদী/আপীরকারী পক্ষের দায়ের কৃত অন্য ৮৩/১০নং মোকদ্দমা প্রদত্ত গত ১০/০৬/১৭ইং তারিখে রায় ও বিগত ২২/০৬/১৭ইং তারিখের ডিক্রী আপীলকারী মানিয়া লইলেন। উক্ত রায়ের বিরুদ্ধে আর কোন প্রকার মামলা মোকদ্দমা করিবেন না। করিলে সর্বদালতে তাহা অগ্রাহ্য হইবে। 

৪। সোলে সুত্রে বিজ্ঞ নিম্নে আদালতের রায় ও ডিক্রী বহাল থাকিবে।

৫। সোলেসুত্রে আপীলকারী পক্ষের আপীল মোকদ্দমাটি না মঞ্জুর হইবে এবং নিম্নে আদালতের রায় ও ডিক্রী বহাল থাকিবে। 

৬। পক্ষগন নিজ নিজ খরচা বহন করিবেন। 

                                                  সত্যপাঠ

         উপরোক্ত বিবরন সমূহ আমার জ্ঞান ও বিশ্বস মতে সত্য।


আরো জানুন:-

আ দিয়ে ছেলেদের ইসলামিক নাম 692 Boys names with A


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url