১০০ ধারা মামলার লেখার একটি ফরমেট - বিজ্ঞ নির্বাহাী ম্যাজিষ্ট্রেট আাদলত

জেলা-নীলফামারী।

মোকাম: বিজ্ঞ নির্বাহাী ম্যাজিষ্ট্রেট আাদলত, জলঢাকা। 


পিঃ             /১৮              ১মপক্ষের নাম ও ঠিকানা
১। মোঃ লুৎফর রহমান
পিতা-মৃতঃ সহর উদ্দিন
সাং-খেরকাটি(গড়েরপাড়)
থানা-জলঢাকা, জেলা-নীলফামারী। 
        বনাম
২য়পক্ষের নাম ও ঠিকানা
১। মোঃ বাবু মিয়া(৩১)
পিতা-মোঃ মহুবার রহমান
২। মোঃ মহুবার রহমান (৪২)
পিতা-মৃতঃ সহর উদ্দিন
৩। মোছাঃ নাছিমা বেগম (৩৫)
স্বামী-মহুবার রহমান
৪। মকছেদুল ইসলাম (৩০)
পিতা-দেলোয়ার রহমান
৫। মোছাঃ লাজু বেগম (২৪)
স্বামী-বাবু মিয়া
৬। দেলোয়ার রহমান (৪৫)
পিতা-মৃতঃ সহর উদ্দিন
সর্ব সাং-খেরকাটি (গড়েরপাড়)
সর্ব থানা-জলঢাকা, জেলা-নীলফামারী। 
স্বাক্ষীগনের নাম ও ঠিকানা
১। মোঃ মোকলেছার রহমান
পিতা-মৃতঃ আজিজার রহমান
২। মোঃ আবুল হোসেন
পিতা-মৃতঃ আজিম উদ্দিন
৩। মোঃ সেরাজুল ইসলাম 
পিতা-মৃতঃকছমুদ্দিন
৪। মোঃ সাইদার রহমান
পিতা-মৃতঃ আকাদ্দি মামুদ
৫। মোঃ জালাল মিয়া 
পিতা-মৃতঃ ছলেমান
সর্ব সাং-খেরকাটি (গড়ের পাড়)
সর্ব থানা-জলঢাকা, জেলা-নীলফামারী
ঘটনার তারিখ ও সময়ঃ-গত ১৭/০৭/১৮ইং তারিখে রোজ মঙ্গল বার সময় অনুমান সকাল ৯.৩০ ঘটিকা
ঘটনার স্থানঃ- খুলিবাড়ীতে
ধারাঃ ফৌঃ কাঃ বিঃ আইনের ১০৭/১১৭(সি) ধারা মতে নালিশঃ 


ঘটনার বিবরন 

নিবেদন এই যে, ১ম পক্ষ একজন সহজ সরল শান্তি প্রিয় আইনের প্রতি শ্রদ্ধাশীল লোক হইতেছেন বটে। অপর পক্ষে ২য় পক্ষগন দলে বলে বলিয়ান দাঙ্গাবাজ, কলহ প্রিয় ব্যক্তি বটে। ২য় পক্ষগন ১ম পক্ষে আপন ভাই, ভাতিজা বটে। ১ম পক্ষের ভাই ভাইয়ের মধ্যে পৈত্রিক জমি জায়গা লইয়া পিতার মৃত্যুর পর মৌখিক ভাবে এবং বেআইনী ভাবে ভোগ দখল করে খাইতেছে। জমি কোন ভাগ বাটোয়্রাা হয় নাই। ২য় পক্ষ যেহেতু-জমি বেশী খায়। সে জন্য ১ম পক্ষ গত ঘটনার তারিখে অর্থাৎ গত ১৭/০৭/১৮ইং তারিখে সকাল অনুমান ৯.৩০ ঘটিকার সময় ১নং ২য়পক্ষকে বাড়ীর খুলি বাড়ীতে দেখিয়া ১নং ২য় পক্ষকে জমি সঠিক ভাবে পরিমাপ করে ভাগ বাটোয়ারা হিসাব নিকাশ করিতে চাহিলে ১নং ২য়পক্ষের উপর ক্ষিপ্ত হইয়া উঠে এবং ১নং ২য়পপক্ষ ২-৩নং ২য় পক্ষকে হুকুম দেয় যে, বেটা কার জমি ভাগ বাটোয়ারা করিতে চায়। বেটাকে শেষ করিয়া দাও তাহার হুকুমে ২-৩নং ২য়পক্ষগন ১ম পক্ষকে মারধর করার জন্য উদ্যত হইলে ১ম পক্ষ চিৎকার করিলে স্বাক্ষীগন আসিয়া ১ম পক্ষকে ঘটনাস্থল হইতে সরাইয়া নেয়। স্বাক্ষীগন ১ম পক্ষকে ২য় পক্ষগনের নিকট হইতে সরাইয়া নেওয়ার পূর্ব হইতে ২য় পক্ষগনের নিকট হইতে সরাইয়া নেওয়ার পূর্ব হইতে ২য় পক্ষগন ১ম পক্ষকে এই মর্মে হুমকি দেয় যে, বেটা আজকে বাচিয়া গেলে আর যে, দিন সময় ও সুযোগ মত পাইব সেখানেই মারিয়া ফেলিয়া লাশ গুম করিবে, চোর দ্বারা বাড়ী চুড়ি করাইবে আগুন দ্বারা বাড়ী পুড়িয়া দিবে, মহিলা দ্বারা নাঃ শিঃ নিঃ মামলা করিয়া জেল হাজত খাটাইবে, জমির ভাগ করার সাধ মিটাইয়া দিবে। জমি দাবী করিলে জানে মারিয়া ফেরিবে, রাস্তা ঘাটে শক্ত মাইর ডাং করিবে ২য় পক্ষগন পারে না এমন কোন কাজ নাই। ২য় পক্ষগনের হাতে অনেক গুন্ডা বদমায়েশ প্রকৃতির লোক রহিয়াছে। ২য় পক্ষগনের এহেন হুমকির কারনে ১ম পক্ষের আশু শান্তি ভঙ্গের আশংকা দেখা দিয়াছে। ২য় পক্ষগন যে কোন সময় ১ম পক্ষের যে কোন ধরনের ক্ষয় ক্ষতি করিতে পারে। সে কারনে ১ম পক্ষ মাননীয় আদালতে অত্র মোকদ্দমা করিলেন। 

    মতে প্রার্থনা হুজুর দয়া প্রকাশে উপরোক্ত কারনে ২য় পক্ষগনের বিরুদ্ধে প্রসেডিং ড্র করতঃ প্রচুর জামিন মুচলেকয় আবদ্ধ করিয়া মোকদ্দমায় সুবিচার করিতে মর্জি হয়। 

    নিবেদন ইতি তাং-


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url