মটর সাইকেল এফিডেভিট করার নিয়ম । মোটরসাইকেলের মালিকানা পরিবর্তন
কিভাবে মটরসাইকেল এর এফিডেভিট করবেন তা সম্পূর্ণভাবে পোষ্টিতে দেখানো হয়েছে। আপনি যাইলে এটি কোর্টের মাধ্যমে এফিডেভিট করতে পারবেন।
এই লেখাগুলি সম্পূর্ণরুপে সঠিক করা আছে আছে। মটর সাইকেল এর এফিডেভিট করতে হলে প্রথমে তোমাকে ১৫০-২০০ টাকা স্ট্যাম্প কিনে নিয়ে সেই স্ট্যাম্পে তোমাকে লিখতে হবে। নিম্নে সঠিকভাবে লেখা আছে। এখান থেকে দেখে আপনি আপনার মটরসাইকেল এর এফিডেভিট কাজটি করতে পারবেন।
মোকামঃ নোটারী পাবলিক-এর কার্যালয়, নীলফামারী।
“এফিডেভিট”
আমি মোঃ গোলজার হোসেন, বয়স-৩৯ বৎসর, পিতা- মোঃ নুরুল ইসলাম, সাং-পূর্ব বড়গাছা, পোঃ সোনারায়, উপজেলা-ডোমার, জেলা- নীলফামারী, ধর্ম- ইসলাম, পেশা- ব্যবসা, জাতীয়তা- বাংলাদেশী।
এই মর্মে ঘোষণা করিতেছি যে,
১। আমি হলফ করার যোগ্য বাংলাদেশী নাগরিক বটে।
২। আমি ঘোষণা করিতেছি যে, আমার ব্যবহৃত নিম্ন তপশীল বর্ণিত মোটর সাইকেলটি টাকার গরজ বশতঃ বিক্রয় করিতে চাহিলে আপনি ক্রেতা- মোঃ আব্দুল আয়াছ, পিতা-মোঃ ইসমাইল হোসেন, সাং- রাম নগর, ডাকঘর- চাঁদের হাট, উপজেলা ও জেলা- নীলফামারী- তাহা ক্রয় করিতে চাহিলে উভয় পক্ষের সম্মতিতে মটর সইকেলটির বিক্রয় মূল্য ১,৩৫,০০০/- (এক লক্ষ পয়ত্রিশ হাজার ) টাকা ধার্য্য টাকা নগদ একযোগে বুঝিয়া পাইয়া নিম্ন বর্ণিত মোটর সাইকেলটি সহ যাবতীয় কাগজ পত্র ক্রেতা বরাবর বিক্রয় ও হস্তান্তর করিলাম। ক্রেতা যাবতীয় কাগজপত্রে আমার নামের স্থালে তাহার নিজ নাম করিয়া লইতে পারিবেন। ইহাতে আমার কোন আপত্তি নাই।
৩। আমি আরো ঘোষনা করিতেছি যে, অদ্যকার তারিখ হইতে আমি কিংবা আমার কোন ওয়ারিশ উক্ত মটর সাইকেলটি দাবী করিতে পারিবে না বা পারিব না, করিলেও অত্র হলফনামা মূলে সর্বাদালতে অগ্রাহ্য বলিয়া গন্য হইবে।
মটর সাইকেলের বর্ননা:-
(১) মডেল নং-BAJAJ DISCOVERT 100 CC
(২) যানের শেনী- মোটর সাইকেল
(৩) চেচিস নং-MD2DSPAZZUWK96120
(৪) ইঞ্জিন নং-JBMBUK12037
(৫) অশ্বশক্তি- ১০০ সিসি
(৬) রং- লাল/কালো
(৭) আসন সংখ্যা-০২
(৮) সিলিন্ডার সংখ্যা- ০১
(৯) জ্বালানী- পেট্রোল
(১০) তৈরির দেশ- ভারত
(১১) খালি গাড়ীর ওজন-১১৫ কেজি
(১২) তৈরির সন-২০১১ইং
উপরোক্ত বিবরণ সমূহ আমার জ্ঞান, বিশ্বাস এবং অবগতি মতে সত্য জানিয়া পড়াইয়া শুনিয়া আমার কথামত লেখা হওয়ার স্বেচ্ছায় স্বজ্ঞানে অত্র এফিডেভিটে নিজ নাম টিপসহি/স্বাক্ষর করিলাম।
আমি এফিডেভিটকারীকে সনাক্ত করিলাম। এফিডেভিকারীর টিপসহি/স্বাক্ষর:-
তিনি আমার সম্মুখে অত্র এফিডেভিটে নিজ
নাম টিপসহি/স্বাক্ষর করিলেন।
এ্যাডভোকেট,
জজ কোট, নীলফামারী।
