পরিমেল নিয়মাবলী বলতে কি বুঝ? (What is meant by articles of association?)

পরিমেল নিয়মাবলী বলতে কি বুঝ? (What is meant by articles of association?)

পরিমেল নিয়মাবলী কি? (What is articles of association?) 

উত্তর প্রারম্ভিক কথা: পরিমেল নিয়মাবলী কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল । এতে কোম্পানির অভ্যন্তরীণ কার্য পরিচালনা বিধি লিপিবদ্ধ থাকে। এটা প্রতিষ্ঠানের অভ্যন্তরে নিয়ােজিত বিভিন্ন ব্যক্তির ক্ষমতা, কর্তৃত্ব ও সম্পর্কের দিক-নির্দেশ করে।  পরিমেল নিয়মাবলীর সংজ্ঞা: যে দলিলে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা ব্যবস্থাপনা সংক্রান্ত নিয়মাবলী লিপিবদ্ধ থাকে, তাকে পরিমেল নিয়মাবলী বলে।

নিম্নে পরিমেল নিয়মাবলীর কতিপয় সংজ্ঞা তুলে ধরা হলাে: 

১। বাংলাদেশে গৃহীত ১৯৯৪ সালের কোম্পানি আইনের ২ (১--প) ধারায় বন হয়েছে যে, “পরিমেল নিয়মাবলী বলতে অত্র আইনের তফসিল-১ এ বর্ণি.] বিধানসমূহের যতটুকু কোন কোম্পানির ক্ষেত্রে প্রযােজ্য হয় ততটুকু ঐ কোম্পানিতে নিয়মাবলী।” 

২। চালর্স ওয়ার্থ-এর মতে, “পরিমেল নিয়মাবলী হলাে কোম্পানির এমন একটি গুরুত্বপূর্ণ দলিল যা সদস্যদের পারস্পরিক অধিকার ও অভ্যন্তরীণ ব্যবসায় পরিচালনা সংক্রান্ত আচার-আচরণ নিয়ন্ত্রণ করে।” 

৩। বিচারপতি লর্ড কেয়ার্নস বলেন, “পরিমেল নিয়মাবলী কোম্পানির একটি অতীব গুরুত্বপূর্ণদলিল যা 

(ক) পরিচালকমন্ডলীর কর্তব্য, অধিকার ও ক্ষমতাবর্ণনা করে 

(খ) কোম্পানি পরিচালনার পদ্ধতি ওপ্রকৃতি নির্ধারণ করে এবং 

(গ) বিভিন্ন সময়ে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনার নিয়মাবলীর পরিবর্তনের পদ্ধতি ও প্রকৃতি বর্ণনা করে।”

 উপসংহার: পরিশেষে বলা যায়, পরিমেল নিয়মাবলী বলতে এমন দলিলকে বুঝায়। যার মধ্যে যৌথমূলধনী কোম্পানির দৈনন্দিন অভ্যন্তরীণ কার্য পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য সকল ধরনের নিয়ম-কানুন লিপিবদ্ধ থাকে। 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url