স্মারকলিপির মূলধন ধারা পরিবর্তনের পদ্ধতি আলােচনা alternation of capital clause
অন্য পোষ্ট:
আপোষ নামা লেখার নিয়ম । স্থানীয় আপোষ নামা
(Discuss the methods for the alternation of capital clause of the memorandum of association.)
উত্তর: কোম্পানির পরিমেল নিয়মাবলীতে মূলধন পরিবর্তন সংক্রান্ত যে বিধান লিপিবদ্ধ থাকবে তার আলােকে মূলধন হাস-বৃদ্ধি করা যাবে। তবে এরূপ পরিবর্তনে কোম্পানির সাধারণ সভায় সাধারণ প্রস্তাব পাস করিয়ে আদালতের অনুমােদন নিতে হবে। মূলধনের পরিবর্তনকে নিম্নোক্তভাবে প্রকাশ করা যেতে পারে।
(ক) মূলধন বৃদ্ধি সংক্রান্ত নিয়ম: ১৯৯৪ সালের কোম্পানি আইনের ৫৩ ধারায় বলা হয়েছে যে, শেয়ারের মূল্য সীমিত দায় সম্পন্ন কোম্পানির ক্ষেত্রে মূলধন বৃদ্ধির বিধান। নিম্নরূপ
১। মূলধন বৃদ্ধিকল্পে নতুন শেয়ার বিক্রয় করা।
২। বর্ধিত মূল্যের শেয়ারে রূপান্তর করবার জন্য বর্তমান মূলধনের পুনর্বিন্যাস করা ।
৩। পূর্ণ মূল্য আদায়কৃত মূলধনকে স্টকে পরিণত করা, অথবা স্টককে শেয়ার মূলধনে পরিণত করা।
৪। পূর্বেকার শেয়ারগুলােকে পুনরায় বিভক্ত করে অল্পমূল্যের শেয়ার রূপান্তর করা ।
(খ) মূলধন হ্রাস সংক্রান্ত নিয়ম: কোম্পানি আইনের ৫৯ ধারায় বলা হয়েছে যে, শেয়ারের মূল্য দ্বারা সীমিত দায়বিশিষ্ট কোম্পানি স্মারকলিপিতে ক্ষমতাপ্রাপ্ত হয়ে শেয়ারমালিকদের সাধারণ সভায় বিশেষ সিদ্ধান্ত পাশের মাধ্যমে এবং আদালতের অনুমােদন সাপেক্ষে যে কোনভাবে শেয়ারের মূল্য হাস করতে পারে। [৬৫ ধারা]
মূলধন পরিবর্তন সংক্রান্ত সিদ্ধান্তটি ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট পেশ করতে হবে। নতুন শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন বৃদ্ধি করতে হলে প্রথমত পুরাতন শেয়ারমালিকদেরকে শেয়ারের আনুপাতিক হারে নতুন শেয়ার ক্রয়ের সুযােগ দিতে হবে।
অতঃপর অন্য যে কোন উপায়ে শেয়ার বিক্রয় করা যাবে।