শেয়ার মূলধন কি? (What is share capital?)

উত্তরঃ কোম্পানির স্মারকলিপি এবং পরিমেল নিয়মাবলীতে প্রদত্ত ক্ষমতাবলে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলা ও পরিচালনার উদ্দেশ্যে বিভিন্ন প্রকার শেয়ার বাজারে বিক্রি করে যে মূলধন সংগ্রহ করে তাকে কোম্পানির শেয়ার মূলধন বলা হয় । এটা কোম্পানির মোট পুঁজি হতে পারে, আবার মোট পুঁজির একটি অংশও হতে পারে। কেননা কোম্পানি শেয়ার বিক্রি ছাড়া ঋণপত্র বিক্রি করেও মূলধন সংগ্রহ করতে পারে। তাই শেয়ার মূলধন মোট মূলধনের একটি অংশ অথবা মোট মূলধন । অর্থাৎ শেয়ার বিক্রি করে প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করতে পারলে অন্য কোন উৎস হতে কোম্পানিকে মূলধন সংগ্রহ করতে হয় না।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url