কোম্পানির পুঁজি বা মূলধন কি?
(What is capital of company?)
উত্তরঃ যে অর্থ ও সম্পদ নিয়ে যৌথমূলধনী ব্যবসায় পরিচালিত হয় তাকে কোম্পানির পুঁজি বা মূলধন বলে। অর্থাৎ একটি কোম্পানির নগদ অর্থ এবং অন্যান্য সকল সম্পদ ও সম্পত্তির মোট মূল্যকে টাকার অংকে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাই কোম্পানির পুঁজি বা মূলধন। পুঁজি হচ্ছে ব্যবসায়ের জীবনীশক্তি। এটি ব্যতীত ব্যবসায়ের অস্তিত্ব চিন্তা করা যায় না ।
ব্যবহারের তারতম্য অনুযায়ী পুঁজিকে প্রধানত দু'ভাগে ভাগ করা যায় । যথা :
২। চলতি পুঁজি (Working Capital)
১। স্থায়ী পুঁজি: কোম্পানির ব্যবহারের জন্য পুঁজির যে অংশ দ্বারা কোন স্থায়ী সম্পদ, যেমন : জমি, দালানকোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র, গাড়ী ইত্যাদি ক্রয় করা হয় তাকে স্থায়ী পুঁজি বলে। একবার ক্রয় করলে এটি বহু বছর যাবৎ ব্যবহার করা যায় বলে একে স্থায়ী পুঁজি বলা হয় ।
২। চলতি পুঁজি : একটি ব্যবসায় পরিচালনার জন্য যে নগদ অর্থের প্রয়োজন হয় তাকে চলতি পুঁজি বলা হয় । কোন প্রতিষ্ঠান চলতি পুঁজি বার বার ব্যবহার করে মুনাফা অর্জন করে থাকে ।
