দোকান ভাড়ার চুক্তিপত্র ও ব্যবসায়িক চুক্তিপত্র লেখার নিয়ম
দোকান ভাড়ার চুক্তিপত্র ও ব্যবসায়িক চুক্তিপত্র এই ২টি বিষয় কিভাবে লিখবেন তা এই পোষ্টে ভালোভাবে নিম্নে লেখা আছে। আপনি চাইলে এই পোষ্টির লেখা দেখিয়া আপনার দোকান ভাড়া ও ব্যবাসিয়ক চুক্তিপত্র লিখতে পারবেন।
দোকান ভাড়ার চুক্তিপত্র কি?
কোন ব্যাক্তি তার নিজ দোকান যদি অন্য কোন মানুষকে একটি চুক্তির বিনিময়ে, মাসিক ভাড়া ভিত্তিক ও কত বছর দোকান ভাড়া চালাবে সেই অন্য মানুষকে দেওয়াকেই তাকেই দোকান ভাড়ার চুক্তিপত্র বলে।
ব্যবসায়িক চুক্তিপত্র কি ?
একটি ব্যবসা দুইজন ব্যাক্তি টাকা শেয়ারের মাধ্যমে যে ব্যবসা প্রতিষ্ঠান চুক্তির মাধ্যমে চালা বা ব্যবসা করে তাকে ব্যবসায়িক চুক্তি বলে। আর এই চুক্তিপত্রটি একটি ব্যবসা দুজন করার জন্য চুক্তিপত্রটি একান্ত আবশ্যক।
কত টাকার ষ্ট্যাম্পে চুক্তিপত্র লিখবেন?
দোকান ভাড়ার চুক্তিপত্র ও ব্যবসায়িক চুক্তিপত্র লিখলে বা চুক্তি করতে হলে আপনাকে নিম্ন ৩০০ টাকা ও এর বেশী টাকার ষ্ট্যাম্পে চুক্তিপত্রটি করবেন। তাহলে আপনার চুক্তি পত্রটি গ্রান্টেট হবে।


(প্রথম) দোকান ঘর ভাড়ার চুক্তিপত্র নিম্নে দেওয়া আছে।
এখান থেকে লেখা শুরু
“দোকান ঘড় ভাড়ার চুক্তিপত্র”
১ম পক্ষঃ মালিক পক্ষঃ
মোঃ জাহিদ সারওয়ার আলম চৌধুরী(৪৩), পিতা-মৃতঃ হায়দার আলী চৌধুরী,সাং-সুটিপাড়া ( চৌধুরী পাড়া), থানা ও জেলা-নীলফামারী।
২য় পক্ষঃ ভাড়াটিয়াঃ
মোঃ সাইদার রহমান (৩৩),পিতা- মৃতঃ এলাহি রহমান, সাং-ডাকবাংলা রোড (নীল প্রতিভা পাড়া)থানা ও জেলা-নীলফামারী।
আমি ১ম পক্ষ আমার নিম্ন তফশীল বর্ণিত বিত্বের উপর নির্মিত দোকান ঘর ভাড়া দেওয়ার প্রস্তাব করিলে ২য় পক্ষ তাহা ভাড়া নিতে ইচ্ছা প্রকাশ করে। নগদ ১,৫০,,০০০/ (এক লক্ষ পঞ্চাম হাজার) টাকা জামানতের বিনিময়ে নিম্ন বর্নিত শর্ত সাপেক্ষে দোকন ঘরটি ২য় পক্ষকে ভাড়া দিলাম।
শর্ত গুলি নিম্নরুপঃ
১। জামানত স্বরুপ ১,৫০,,০০০/ (এক লক্ষ পঞ্চাম হাজার) টাকা যাহা ফেরত যোগ্য।
২। প্রতি ইংরেজি মাসের ০৫ হইতে ১০ তারিখের মধ্যে ভাড়া পরিশোধ যোগ্য।
৩। গোডাউন ঘর দুইটি ৩ বছরের জন্য ২য় পক্ষের নিকট ভাড়া দেওয়া হল।
৪। ১ম পক্ষ চুক্তি কালীন সময়ে কাহারো নিকট দোকন ঘরটি ভাড়া প্রদান করিতে পারবে না।
৫। ২য় পক্ষ ১ম পক্ষকে প্রতি মাসে ............./- টাকা করে ভাড়া প্রদান করিবে।
৬। বিদ্যুৎ সংযোগ সহ বিদ্যুৎ বিল ২য় পক্ষ বহন করিবে।
৭। ২য় পক্ষ কোন অবৈধ ব্যবসা করিতে পারিবে না।
৮। বিগত ২০/০৩/১৮ইং তারিখের সম্পদিত চুক্তি পত্রে ত্রুটি থাকায় অদ্যকার ০২/০৮/১৮ইং তারিখে নতুন করিয়া চুক্তি সম্পাদন করা হইল। তজ্জন্য চুক্তি শুরুর তারিখ ২০/০৩/১৮ইং বলবৎ থাকিবে।
৯। ৩ বছর পর দোকন ঘরটির ভাড়া বৃদ্ধির বিষয় বিবেচনায় আনতে হবে। ১ম পক্ষ এবং ২য় পক্ষ সমোযোতায় ব্যর্থ হইলে ২য় পক্ষ জামানত ফেরত লইতে পারিবেন।
উভয় পক্ষের সম্মত্তিক্রমে অত্র চুক্তি পত্রটি স্ব-স্থানে ও স্ব-জ্ঞানে ১ম এবং ২য় পক্ষ নিম্ন স্বাক্ষরকারী স্বাক্ষীগনের উপস্থিতিতে স্বাক্ষর করিলেন।
স্বাক্ষীগনের স্বাক্ষরঃ ১ম পক্ষের স্বাক্ষরঃ- ২য় পক্ষের স্বাক্ষরঃ
-------------
২য় ব্যবাসিয়ক চুক্তিপত্রটি এখান থেকে লেখা শুরু।
“ব্যবসায়ীক চুক্তিপত্র”
১ম পক্ষঃ
নামঃরবিউল ইসলাম (২৫), পিতা-মৃতঃ আকবর আলী, সাং-সুবর্ণখুলি, ডাকঘরঃ সংগলশী, থানা ও জেলা-নীলফামারী।
২য় পক্ষঃ
মোঃ ক্ষিরত চন্দ্র রায় (৩৮), পিতা- মহেশ চন্দ্র রায়, সাং- সুবর্ণখুলি, ডাকঘরঃ সংগলশী, থানা ও জেলা-নীলফামারী।
আমরা নিম্ন স্বাক্ষরকারী ১ম পক্ষ ও ২য়পক্ষ উভয়ে চুক্তি করার যোগ্য সুস্থ্য, জ্ঞান সম্পন্ন ব্যক্তি বটে। আমরা উভয়ে পাড়াপ্রতিবেশী হওয়ায় বহু পূর্ব হইতে উভয়ের মধ্যে সু সম্পর্ক রহিয়াছে। উক্ত সু-সম্পর্ক হেতু আমরা উভয় পক্ষ যৌথভাবে ব্যবসা করার ইচ্ছা ব্যক্ত করিলে উভয়ে নিম্ন লিখিত শর্ত সাপেক্ষে ১ম পক্ষের মালিকানাধীন জেলা- রংপুর, উপজেলা-বদরগঞ্জ,লালদিঘী হাটস্থ, সিয়াম ইলেক্ট্রনিক্স দোকানে অদ্য হইতে ব্যবসা পরিচালনা করিব।
শর্ত সমূহ
১। ১ম পক্ষ ও ২য়পক্ষ বৈধ ব্যবসা পরিচালনা করিব। কোন প্রকার অবৈধ মাল ব্যবসা প্রতিষ্ঠানে রাখিবনা।
২। ১ম পক্ষ অত্র যৌথ ব্যবসায় মোট মূল ধনের ৭৫% এবং ২য় পক্ষ ২৫% শেয়ার প্রদান করিব।
৩। উক্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় যাহা খরচাদি হইবে তাহা উভয় পক্ষ হইতে কর্তিত হইবে।
৪। উক্ত ব্যবসা প্রতিষ্ঠান হইতে যাহা লাভাংশ হইবে তাহার ১মপক্ষ ৭৫% ও ২য় পক্ষ ২৫% প্রাপ্ত হইবো এবং ব্যবসায় কোন আর্থিক ক্ষতি হইলে তাহা ১মপক্ষ ৭৫% ও ২য় পক্ষ ২৫% হারে বহন করিব।
৫। উক্ত দোকান ঘরের মালামাল দেখাশোনা ও রক্ষাণাবেক্ষণ উভয়পক্ষ করিবেন ।
উপরোক্ত বিবরণ আমরা উভয় পক্ষ পাট করিয়াছি উহা আমাদের বর্ণনা মোতাবেক হওয়ায় স্ব-জ্ঞানে সুস্থ্য মস্তিস্কে কাহারো প্ররোচনা ছাড়াই অত্র চুক্তি নামায় নিজ নিজ নাম স্বাক্ষর করিলাম।
১মপক্ষকের স্বাক্ষরঃ ২য় পক্ষের স্বাক্ষ
টিপ্সঃ-
দোকান ভাড়ার চুক্তিপত্র ও ব্যবসায়িক চুক্তিপত্র লেখার নিয়ম টি যদি আপনার কোন উপকারে আসে তাহলে বা কোন ভূল হয়ে থাকে। তাহলে আমার এই ওয়েবসাইটের কন্টাক্ট যোগাযোগ করেন। আশা করি আপনার সকল সমস্যা সবাধান করার চেষ্টা করবো।
আরোও পড়ুন ......