কোর্ট বদলী সুত্রে পূর্ব শর্তে পূর্ব বন্ডে জামিনের প্রার্থনা বা আবেদন - সি আর

  

কোর্ট বদলী সুত্রে পূর্ব শর্তে পূর্ব বন্ডে জামিনের প্রার্থনা বা আবেদন - সি আর

কিভাবে কোর্ট বদলী জামিনের আবেদন করবেন। সে সম্পর্কে পুরো বিষয়টি নিম্নে ভালো করে লেখা আছে । এটি একটি বাস্তব উদাহরণ সহ নিম্নে লেখা আছে।   নিম্নর এই ফরমেটটি দেখে আপনি কোর্ট বদলী সূত্রের কাজটি আপনার নাম ঠিকানা বসিয়ে লেখাটি লিখবেন। 

মোকামঃ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত,২য় নীলফামারী। 

সি.আর-৫৯/১৮ 

১। আজাহারুল ইসলাম  ------বাদী
বনাম
১। রবিউল ইসলাম-------আসামী 

বিষয়ঃ- আসামী ১। মোঃ রবিউল ইসলাম পক্ষে কোর্ট বদলী সুত্রে পূর্ব শর্তে, পূর্ব বন্ডে জামিনের প্রার্থনাঃ-

    নিবেদন  এই যে, উপরোক্ত নং মোকদ্দমার দিন অদ্য ধার্য্য আছে। অত্র মোকদ্দমার দরখাস্তকারী আসামী সম্পূর্ন নির্দোষ। অত্র মোকদ্দমার আসামী জামিনে মুক্ত আছেন। জামিনে মুক্ত থাকাবস্থায় জামিনের কোন শর্ত ভঙ্গ করেন নাই।  আসামী নিয়মিত বিজ্ঞ আদালতে উপস্থিত আছেন এবং ভবিষ্যতেও থাকিবেন। অদ্য মোকদ্দমাটি কোট বদলী হওয়ায় আসামীকে পূনরায়  জামিন লওয়া আবশ্যক। সে কারন আাসামী পক্ষ অত্র দরখাস্ত দ্বারা কোর্ট বদলী সূত্রে পূর্ব শর্তে, পূর্ব বন্ডে জামিনের প্রার্থনা করিলেন।

    বিধায় প্রার্থনা উপরোক্ত অবস্থা প্রনিধানে আসামী পক্ষে কোর্ট বদলী সুত্রে পূর্ব শর্তে, পূর্ব বন্ডে জামিনের আদেশ দানে সুবিচার করিতে মর্জি হয়।

নিবেদন ইতি
তাং-
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url