ফৌঃ কাঃ বিঃ ২৬৫(গ) ধারা মতে ডিস চার্জ জন্য অব্যহতির আবেদন - বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত
%20%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%20%E0%A6%AE%E0%A6%A4%E0%A7%87%20%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B8%20%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%20%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%20%E0%A6%85%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B9%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0%20%E0%A6%86%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A6%E0%A6%A8%E0%A5%A4.webp)
কিভাবে ফৌঃকাঃবিঃ ২৬৫(গ) ধারার মতে ডিস চার্জ অব্যহতির জন্য আবেদন লিখ তা পরিপূর্ণভাবে নিম্নে ফরমেটটি লিখা হয়েছে।
নিম্নের লেখা ফরমেটটি একটি বাস্তব উদাহরনের আলোচনা করা হয়েছে। এবং এই রকমভাবে আপনার মামলার অব্যহতির ডি চার্জ এর আবেদন লিখতে পারবেন। এত কোন প্রকার ভূল হবে না।
আপনি যা করবেনঃ-নিজের মামালার নং দিবেন এবং ঠিকানা নিজের দিবেন। এবং সঠিক তারিখ দিয়ে আপনার নিকটস্থ আদালতে একটি মুহুরির মাধ্যমে পেশ করাবেন।
এখান থেকে লেখা শুরুঃ-
মোকামঃ বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত নীলফামারী।
এস.সি ৪৭৪/১৭ ১। রাষ্ট্র----------------- বাদী । বনাম
১। মোছাঃ মনোয়ারা বেগম ওরফে কাল্টী
স্বামী-মোঃ আইয়ুব আলী
সাং-টুপামাপরী বন বিভাগ
থানা ও জেলা-নীলফামারী
-----দরখাস্তাকারী/আসামী।
বিষয় ফৌঃ কাঃ বিঃ ২৬৫(গ) ধারা মতে ডিস চার্জ জন্য অব্যহতির আবেদন।
নিবেদন এই যে, উপরোক্ত নং মোকদ্দমার দিন অদ্য ধার্য্য আছে। উপরোক্ত আসামী অব্যহতির জন্য নিম্ন লিখিত হেতুবাদে জামিনের আবেদন করিলেন।
“হেতুবাদ সমুহ”
১। যেহেতু- আসামী সম্পুর্ন নির্দোষ।
২। যেহেতু- এই আসামী ডোমার থানার জি. আর ১৭৩/১৬ নং মামলায় বিগত ২২/০২/১৭ইং তারিখে মাননীয় নি¤œ আদালতে আত্নসমর্পন করিলে জামিন না মঞ্জুর পূর্বক জেল হাজতে আটক অবস্থায় এজাহারকারী গত ১০/০৩/১৭ইং তারিখ পলাতক হিসাবে এই আসামীর এজাহার।
৩। যেহেতু- এই আসামী মামলার তারিখ ও সময়ে জেল হাজতে আবদ্ধ ছিলেন। শত্রæতা মূলক ভাবে অত্র মামলায় জড়িত করা হইয়াছে।
৪। যেহেতু- তদন্তকারী কর্মকর্তা সঠিক ভাবে তদন্ত না করিয়া মনগড়া অভিযোগ পত্র দাখিল করিয়াছেন। অভিযোগ পত্রে অভিযুক্ত ব্যক্তির পূর্বের ইতিহাসে এই আসামীর যাহা উল্লেখ করিয়াছে যা বাস্তবে সত্য নহে।
৫। যেহেতু-আসামী একজন বয়স্ক মহিলা মানুষ তিনি বর্তমানে নানা বিধ জটিল রোগে আক্রান্ত হইয়া চিকিৎসকের পরামর্শে রহিয়াছে।
৬। যেহেতু-আসামীর নিকট হইতে কোন প্রকার অবৈধ মালামাল কথিত ঘটনার তারিখ ও সময়ে ঘটনার স্থানে পুলিশ জব্দ করে নাই।
৯। যেহেতু- অন্যান্য হেতুবাদ শুনানী কালে বাচনিক নিবেদীত হইবে।
সে মতে প্রার্থনা হুজুর আইন ও ন্যায় মতে অত্র দরখাস্ত মঞ্জুর করিয়া উপরোক্ত আসামীকে অভিযোগ গঠনের দায় হইতে অব্যহতি দানে জনাবের মর্জি হয়।
নিবেদন/ইতি
তাং