যৌথমূলধনী কোম্পানির কৃত্রিম ব্যক্তিসত্তা” বলতে কি বুঝায় । artificial personalit

অন্য পোষ্টঃ 

যৌথমূলধনী কোম্পানির কৃত্রিম ব্যক্তিসত্তা” বলতে কি বুঝায়?
(What is meant by artificial personality of joint stock company?)
অথবা, 

যৌথমূলধনী ব্যবসায়ের “কৃত্রিম সত্তা” বলতে কি বুঝ? 


উত্তরঃ প্রারম্ভিক কথাঃ যৌথমূলধনী কোম্পানি হলাে আইনসৃষ্ট একটি কৃত্রিম ব্যক্তিসত্তা। বিশেষ। কোম্পানি আইন একে একজন ব্যক্তির মত স্বতন্ত্র সত্তা দান করেছে। কোম্পানির এ সত্তা আইনগতভাবে স্বীকৃত। এ সত্তা বলে এটি নিজ নামে সর্বত্র পরিচিত এবং এ সত্তা। নিয়ে কোম্পানি ব্যবসায় পরিচালনা করতে পারে।


আইনের দৃষ্টিতে কোম্পানি পৃথক ও চিরন্তন অস্তিত্বসম্পন্ন। কৃত্রিম ব্যক্তিসত্তাই একে চিরন্তন অস্তিত্ব দান করেছে। কোম্পানির সদস্যের অর্থাৎ মালিকের অস্তিত্বের সাথে এর অস্তিত্বের কোন সংস্রব নেই। যে কোন কারণে কোম্পানির সদস্য পদ পরিবর্তন কিংবা সকল সদস্যের মৃত্যু ঘটলেও কোম্পানির অস্তিত্ব বিলুপ্ত হয় না। এ প্রসঙ্গে সলােমন বনাম সলােমন এন্ড কোং লিঃ এর মামলার রায়ে বলা হয় যে, কোম্পানি এর সদস্যদের থেকে পৃথক এবং একটি স্বতন্ত্র অস্তিত্বে বিদ্যমান। 


যৌথমূলধনী কোম্পানিকে যে সকল কারণে আইনের দৃষ্টিতে পৃথক ব্যক্তি বা কত্রিম ব্যক্তিসত্তার অধিকারী হিসেবে গণ্য করা হয় তা নিম্নে উল্লেখ করা হলােঃ 


১। নিবন্ধনপত্র পাওয়ার পর আইন অনুযায়ী কোম্পানির পৃথক অস্তিত্বের সৃষ্টি হয়। আইনগতভাবে বিলােপ না হওয়া পর্যন্ত যার অস্তিত্ব বহাল থাকে।


২। কোম্পানি ব্যক্তির ন্যায় নিজ নামে পরিচিত ও পরিচালিত হতে পারে। অন্যের বিরুদ্ধে মামলা-মােকদ্দমাও করতে পারে। একইভাবে অন্যরাও কোম্প সাথে লেনদেন ও কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারে । 


৩। কোম্পানির একটি সাধারণ সীলমােহর থাকে যা কোম্পানির অস্তিত্বের প্রতীক6 গণ্য হয়। 


৪। কোম্পানির অস্তিত্ব চিরন্তন প্রকৃতির। শেয়ারহােল্ডারদের মৃত্যু ও দেউলিয়াতের এর কোন সম্পর্ক নেই।


৫। ব্যক্তি নাগরিকের ন্যায় এর কোন মৌলিক অধিকার আইন স্বীকৃত না হলেও নাগরিকের অধিকার ক্ষুন্ন হয়েছে এ মর্মে মামলা দায়ের অধিকার কোম্পানির থাকে। 


উপসংহারঃ উপরােক্ত আলােচনার প্রেক্ষিতে বলা যায়, কোম্পানি রক্ত-মাংসে গড় মানুষ না হলেও আইনগত কারণেই তা এমন পৃথক অস্তিত্ব ও মর্যাদা লাভ করে যা তাকে একজন ব্যক্তির ন্যায় অধিকার প্রদান ও দায়-দায়িত্বের বেড়াজালে আবদ্ধ করে। ব্যক্তির ন্যায় এরূপ মর্যাদা এবং স্বতন্ত্র অস্তিত্বকেই কোম্পানির কত্রিম। ব্যক্তিসত্তা বলা হয়ে থাকে।


অন্য পোষ্ট:

রে বসে স্পোকেন ইংলিশ


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url