কোম্পানির উদ্দেশ্য ধারা পরিবর্তনের পদ্ধতি আলোচনা কর

অন্য পোষ্টঃ
১। যৌথমূলধনী কোম্পানি বলতে কি বুঝ?
২। কোম্পানি আইনের ঐতিহাসিক পটভূমির আলোচনা কর। 
৩। যৌথমূলধনী কোম্পানির আইনগত বৈশিষ্ট্যসমূহ আলােচনা কর।
৪। যৌথমূলধনী কোম্পানির সাধারণ বৈশিষ্ট্যসমূহ আলােচনা কর।
৫। যৌথমূলধনী কোম্পানির সুবিধাসমূহ আলােচনা কর। পরিমেলবন্ধের উদ্দেশ্য ধারার পরিবর্তন কিভাবে করবে?
(Discuss the methods for alternating the object clause of the memorandum of association.)

উত্তর ১৯৯৪ সালের কোম্পানি আইনের ১২ ধারায় কোম্পানির উদ্দেশ্য ধারায় পরি। সম্পর্কে বিধান প্রদত্ত হয়েছে। এ ধারা পরিবর্তনে নিম্নে বর্ণিত পদক্ষেপগুলাে গ্রহণ করতে হবে

(ক) বিশেষ সিদ্ধান্ত গ্রহণ: কোম্পানির উদ্দেশ্য ধারা পরিবর্তনে শেয়ার মালিকদের সাধারণ সভায় পরিবর্তন সংক্রান্ত বিশেষ প্রস্তাব পাশ করাতে হবে। ২ (১) ধারা] 

তবে এরূপ পরিবর্তন নিচে বর্ণিত কার্যাদি সম্পাদনের নিমিত্তে হতে হবে 
১। কোম্পানি পরিচালনায় দক্ষতা বৃদ্ধি ও ব্যয় সংকোচনের জন্য। 
২। নতুন অথচ উন্নত উপায়ে উহার প্রধান লক্ষ্য অর্জন করবার উদ্দেশ্যে। 
৩। কোম্পানির বর্তমান স্থানীয় সীমা পরিবর্তন ও পরিবর্ধন করবার জন্য।
৪। কোন নতুন ব্যবসায়কে বর্তমান ব্যবসায়ের সাথে সংযুক্ত করা যাতে তা আরও লাভজনকভাবে পরিচালিত হতে পারে।
৫। স্মারকলিপিতে উল্লিখিত কোন উদ্দেশ্য পরিহার বা পরিত্যাগ করা।
৬। কোম্পানির ব্যবসায় সম্পূর্ণ বা আংশিক রূপে বিক্রয় বা হস্তান্তর করলে।
৭। অন্য কোন প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে একত্রিত হবার জন্য।

(খ) আদালতের অনুমতি গ্রহণ: বিশেষ সিদ্ধান্ত গ্রহণের পর এবং উক্ত সিদ্ধান্তের আলােকে উদ্দেশ্য ধারা পরিবর্তনের জন্য আদালতের অনুমতি গ্রহণ করা অপরিহার্য। আদালতও অনুমােদন দেয়ার পূর্বে নিচের বিষয়দ্বয় সম্পর্কে নিশ্চিত হবেন। (১২ (৩) ধারা) 

১। উদ্দেশ্য পরিবর্তনের দ্বারা পাওনাদার ও ঋণপত্রের মালিকদের কোন স্বার্থ ক্ষুন্ন হবে কিনা; 
২। পাওনাদার বা ঋণপত্রের মালিকদের কোন আপত্তি আছে কিনা। 

(গ) নিবন্ধকের নিকট দলিলপত্র পেশ: ১৯৯৪ সালের কোম্পানি আইনের ১৫ ধারাম। বলা হয়েছে যে, পরিবর্তিত স্মারকলিপির একটি মুদ্রিত কপি এবং আদালত কত পরিবর্তন অনুমােদন আদেশের অনুলিপি আদেশ জারির নব্বই দিনের মধ্যে এতদুদ্দেশ্যে আদালত কর্তৃক বর্ধিত সময়সীমার মধ্যে নিবন্ধকের নিকট পেশ হবে। 

অতঃপর নিবন্ধক তা নিবন্ধীকত করবেন এবং নিজ হাতে উক্ত নিবন্ধন এ শপএ উদ্দেশ্য ধারার পরিবর্তনের চূড়ান্ত প্রমাণ হিসেবে গণ্য হবে।।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url