স্মারকলিপি কি? স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলী
১। স্মারকলিপি কি? (What is memorandam of association?) উত্তর: যে দলিলে কোম্পানির নাম, কার্যক্ষেত্র, উদ্দেশ্য, মূলধনের পরিমাণ, সদস্যদের দায় প্রভৃতি বিষয় লিপিবদ্ধ থাকে তাকেই স্মারকলিপি বলে।
২। পরিমেল নিয়মাবলী কি? (What is articles of association?)। উত্তর : যে দলিলে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা ও ব্যবস্থাপনা সংক্রান্ত নিয়মাবলী লিপিবদ্ধ থাকে, তাকে পরিমেল নিয়মাবলী বলে।
৩। ক্ষমতা বহির্ভূত তত্ত্ব কি? wেhat is doctrine of ultra vires?)। উত্তর: স্মারকলিপির উদ্দেশ্য ধারাতে উল্লেখিত কাজ ছাড়া কোম্পানি অন্য কোন কাজ করতে পারে না। তবে কোম্পানি তার উদ্দেশ্য ধারা বহির্ভূত কোন কাজ করলে তাকে কোম্পানির ক্ষমতা বহির্ভূত কাজ হিসেবে গণ্য করা হয়। কোম্পানির এরূপ নীতি বা তত্ত্বই “ক্ষমতা বহির্ভূত তত্ত্ব” হিসেবে পরিচিত।
৪। অভ্যন্তরীণ পরিচালনা তত্ত্ব কি? (What is doctrine of indoor management?)
উত্তর: পরিমেল নিয়মাবলী কোম্পানির একটি প্রকাশ্য দলিল
বিধায় কোম্পানির বাইরের লােকেরা ধারণা করে নিবে, পরিচালকগণ কর্তৃক সম্পাদিত কাজ যথা নিয়মে পালন করা। হয়েছে। এটাই কোম্পানির আভ্যন্তরীণ পরিচালনা তত্ত্ব নামে পরিচিত।

৫। স্মারকলিপিতে স্বাক্ষরদানকারী প্রত্যেক সদস্যকে কমপক্ষে কয়টি শেয়ার ক্রয় করতে হয়? উত্তর : কোম্পানি আইনের ৮(খ) ধারা অনুযায়ী স্মারকলিপিতে স্বাক্ষরদানকারী প্রত্যেক স্যকে কমপক্ষে ১ টি শেয়ার ক্রয় করতে হয়।
৬। স্মারকলিপিতে স্বাক্ষরদানের সময় কতজন স্বাক্ষীর উপস্থিতি হয়েছে? উত্তর: কোম্পানির আইনের ৯(ক) ধারা অনুযায়ী স্মারকলিপিতে স্বাক্ষরদানের কমপক্ষে দুইজন স্বাক্ষীর উপস্থিতিতে স্বাক্ষর দিতে হয়।
৭। কোম্পানির নাম ধারার পরিবর্তন কি? উত্তর: কোম্পানি আইনের ১১ (৬) ধারায় নাম পরিবর্তন সংক্রান্ত বিধান প্রদত্ত হয়েছে। উহাতে বলা হয়েছে শেয়ারমালিকগণ সাধারণ সভায় নাম পরিবর্তনের বিশেষ প্রস্তাব গs করিয়ে সরকারের অনুমােদন সাপেক্ষে নিবন্ধকের নিকট তা দাখিল করলে তিনি তা নিবন্ধন বহিতে লিপিবদ্ধ করবেন এবং নতুন পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে একটি সাটিফিকেট প্রদান করবেন।
৮। মূলধন ধারার পরিবর্তন কি? উত্তর : কোম্পানির পরিমেল নিয়মাবলীতে মূলধন পরিবর্তন সংক্রান্ত যে বিধান লিপিবদ্ধ থাকবে তার আলােকে মূলধন হ্রাস-বৃদ্ধি করা যাবে। তবে এরূপ পরিবর্তনে কোম্পানির। সাধারণ সভায় সাধারণ প্রস্তাব পাস করিয়ে আদালতের অনুমােদন নিতে হবে।
৯। স্মারকলিপিকে কি হিসাবে অভিহিত করা হয়? উত্তর: স্মারকলিপিকে কোম্পানির গঠণতন্ত্র বলা হয়।
১০। স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলীর মধ্যে পার্থক্য কি? উত্তর: যে দলিলে যৌথমূলধনী কোম্পানির নাম, কার্যক্ষেত্র, উদ্দেশ্য, মূলধনের পারম" সদস্যদের দায় প্রভৃতি বিষয় লিপিবদ্ধ থাকে তাকে স্মারকলিপি বলে। অন্যাদা দলিলে যৌথমূলধনী কোম্পানির আভ্যন্তরীণ কার্য পরিচালনা সংক্রান্ত নিয়মাবল। থাকে তাকে পরিমেল নিয়মাবলী বলে।