স্মারকলিপি কি? অথবা, পরিমেল বন্ধ কি? What is memorandum of association?

স্মারকলিপি কি? অথবা, পরিমেল বন্ধ কি? What is memorandum of association?

উত্তর প্রারম্ভিক কথা: স্মারকলিপি হলাে কোম্পানির মূল দলিল, সনদ বা সংবিধান। এতে কোম্পানির মূল বিষয়াবলী লিপিবদ্ধ করা হয়। এর মাধ্যমে কোম্পানির কার্যক্ষেত্র ও ক্ষমতার সীমা নির্দিষ্ট করা হয়ে থাকে। 

স্মারকলিপির সংজ্ঞা: যে দলিলে কোম্পানির নাম, কার্যক্ষেত্র, উদ্দেশ্য, মূলধনের পরিমাণ, সদস্যদের দায় প্রভৃতি বিষয় লিপিবদ্ধ থাকে তাকেই স্মারকলিপি বলে । 

নিয়ে স্মারকলিপির কতিপয় সংজ্ঞা তুলে ধরা হলাে : 

১৯৯৪ সালের কোম্পানি আইনের ২ (১-ফ) ধারায় বলা হয়েছে যে, “স্মারকলিপি বলতে কোন কোম্পানির বা সমিতির স্মারক বুঝাবে যা প্রথমে প্রণীত হয়েছে অথবা পরে অত্র আইনের বিধান অনুসারে পরিবর্তিত হয়েছে।” 

বিচারপতি লর্ড কেয়ার্নস বলেন, “স্মারকলিপি হলাে কোম্পানির সনদ, যা আইনের বলে গঠিত কোম্পানির ক্ষমতার সীমা নির্দেশ করে”। 

বিচারপতি এল, জে, ব্রাউন বলেন, “স্মারকলিপিতে কোম্পানির ঐ সকল মৌলিক বিষয়াবলী লিপিবদ্ধ থাকে যার ভিত্তিতে কোম্পানি নির্দিষ্টভাবে নিবন্ধিত করা যায়। এসব শর্ত সমভাবে শেয়ারহােল্ডার, পাওনাদার ও অপরাপর জনসাধারণের স্বার্থে লিপিবদ্ধ করা হয়।” 

চার্লস ওয়ার্থের মতে, “স্মারকলিপি হচ্ছে নিবন্ধিত কোম্পানির সনদ, যা কোম্পানির ক্ষমতাকে সংজ্ঞায়িত করে।” 

উপসংহার ও পরিশেষে বলা যায়, স্মারকলিপি হলাে কোম্পানির মূল দলিল, সনদ বা সংবিধান যাতে কোম্পানির মূল বিষয়াবলী বিশেষত উদ্দেশ্য, কার্যপরিধি ও ক্ষমতার সীমা নির্দিষ্ট থাকে এবং যার দ্বারা কোম্পানির সহিত শেয়ারহােল্ডার ও তৃতীয়পক্ষের সম্পর্ক নির্ধারিত হয়।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url