বিবরণপত্রে অসত্য বিবৃতির জন্য কারা দায়ী
প্রশ্নঃ কোম্পানির ক্ষেত্রে বিবরণপত্র প্রচার করা কি বাধ্যতামূলক?
উত্তরঃ সকল কোম্পানির ক্ষেত্রে বিবরণপত্র প্রচার করা বাধ্যতামূলক নয়। পাবলিক লিমিটেড কোম্পানিকে নিবন্ধনের ছাড়পত্র পাওয়ার পর কার্যারম্ভের অনুমতি পত্র লাভের নিমিত্ত শেয়ার বিক্রির জন্য বিবরণপত্র প্রচার করা বাধ্যতামূলক । বিবরণপত্র সাধারণত বিজ্ঞপ্তির আকারে সংবাদপত্রে প্রকাশ করতে হয় এবং এতে কোম্পানির যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য ও বিষয়সমূহের সঠিক বর্ণনা থাকে। এটি কোম্পানির প্রত্যেক পরিচালক বা তাদের মনোনীত প্রতিনিধি দ্বারা স্বাক্ষরিত হতে হয় ।
প্রশ্নঃ বিবরণপত্রে অসত্য বিবৃতির জন্য কারা দায়ী?
উত্তরঃ ১৯৯৪ সালের কোম্পানি আইনের ১৪৫ (১) ধারায়, বিবরণপত্রে অসত্য বিবৃতির জন্য নিম্নোক্ত পক্ষসমূহ দায়বদ্ধ হতে পারে বলে বিধান দেয়া হয়েছে :
১। বিবরণপত্র প্রচারকালে যে সকল ব্যক্তি ঐ কোম্পানির পরিচালন ছিলেন ।
২। যে ব্যক্তি তাকে বিবরণপত্রে পরিচালক হিসেবে পরিচিত করার অধিকার দিয়েছেন বা বিবরণপত্র প্রচারের দিন হতে বা কিছুদিন পর হতে কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালনে সম্মত হয়েছেন ।
৩। যে সকল ব্যক্তি কোম্পানির প্রবর্তক ।
৪। যে সকল ব্যক্তি বিবরণপত্র প্রচারের অধিকার প্রদান করেছে।
প্রশ্নঃ বিবরণপত্রে অসত্য বিবৃতির জন্য দায়সমূহ আলোচনা কর।
(Discuss the liabilities for mis-statement in the prospectus.)
অথবা, বিবরণপত্রে মিথ্যা বর্ণনার জন্য দায় কি?
অথবা, বিবরণপত্রে মিথ্যা বিবৃতির জন্য দায় কি?
অথবা, বিবরণপত্রে মিথ্যা বিবৃতির জন্য কোম্পানির দায়-দায়িত্ব আলোচনা কর ।
উত্তরঃ বিবরণপত্রে অসত্য বিবৃতির জন্য কোম্পানি আইন অনুসারে দেওয়ানী ও ফৌজদারী উভয় প্রকার দায়েরই সৃষ্টি হয়।
নিম্নে বিবরণপত্রে অসত্য বিবৃতির দায়সমূহ আলোচনা করা হলো ।
দেওয়ানী দায়ঃ কোম্পানি আইনে বর্ণিত হয়েছে যে, বিবরণপত্রে অসত্য বিবৃতির উপর ভিত্তি করে কোন ব্যক্তি কোম্পানির শেয়ার বা ডিবেঞ্চার ক্রয় করলে এবং আদালতে তা প্রমাণিত হলে দায়ী ব্যক্তিবর্গ ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। [১৪৫ (১) ধারা]
ফৌজদারী দায়ঃ যে সকল ব্যক্তি বিবরণপত্রে অসত্য বিবৃতি প্রদানের জন্য দায়বদ্ধ হয়, তাদের বিরুদ্ধে ফৌজদারী দায়েরও সৃষ্টি হয় এবং তা প্রমাণিত হলে প্রত্যেক দোষী ব্যক্তিকে দুই বছরের কারাদন্ড ও অনধিক পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয়ই আরোপ করা যেতে পারে। [১৪৬ (১) ধারা]
প্রতারণা হতে দায় : বিবরণপত্রে অসত্য বিবৃতির কারণে ক্ষতিগ্রস্ত পক্ষ দেওয়ানী বা ফৌজদারী আইন অনুসারে ব্যবস্থা দাবি না করে প্রতারণা সম্পর্কিত সাধারণ আইনের আশ্রয় নিতে পারে। সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষ চুক্তি রদ করে ক্ষতিপূরণ দাবি করতে পারবে।
প্রশ্নঃ বিবরণপত্রের বিকল্প বিবৃতি বলতে কি বুঝ?
(What do you mean by statement in liew of prospectus ? )
(What do you mean by statement in liew of prospectus ? )
অথবা, বিবরণপত্রের বিকল্প বিবরণী কি?
উত্তরঃ বিবরণপত্রের পরিবর্তে পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধকের নিকট যে হুবহু নকল বিবরণ পেশ করে তাকে বিবরণপত্রের বিকল্প বিবৃতি বলে। সাধারণত পাবলিক লিমিটেড কোম্পানিকে বাজারে বিবরণপত্র প্রচার করে জনসাধারণের নিকট শেয়ার বিক্রয় করতে হয়। কিন্তু পরিচালকগণ যখন নিজেরা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং পরিচিত ব্যক্তিদের নিকট সমস্ত শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করতে পারে তখন বিবরণপত্র প্রচারের প্রয়োজন হয় না। তাই তারা মূল বিবরণপত্রের পরিবর্তে বিকল্প যে হুবহু নকল একটি বিবরণ নিবন্ধকের নিকট পেশ করে তাকে বিবরণপত্রের বিকল্প বিবৃতি বলা হয় । কোম্পানি আইনের ১৪৪ ধারায় এ সম্পর্কে বিধান প্রদত্ত হয়েছে। বিবরণপত্রের বিকল্প বিবৃতিতেও পরিচালকগণ বা তাদের ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিগণ তাতে বাধ্যতামূলকভাবে স্বাক্ষর প্রদান করবেন। বিবরণপত্রের বিকল্প বিবৃতিতেও বিবরণপত্রের বিষয়সমূহ সংক্ষিপ্তাকারে উল্লেখ করতে হয়।
