বিবরণপত্রের বিষয়বস্তু বর্ণনা কর

অথবা, বিবরণপত্রে কি কি বিষয় বিবৃত করা উচিত?
উত্তরঃ প্রারম্ভিক কথা : পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধিত হওয়ার পর মূলধন সংগ্রহের নিমিত্তে বিবরণপত্র প্রচার করে থাকে । ১৯৯৪ সালের কোম্পানী আইনের ১৩৫ ধারার বিধান অনুযায়ী তফসিল-৩ এর প্রথম খন্ডে এবং দ্বিতীয় খন্ডে বর্ণিত বিষয়াদি এতে উল্লেখ করতে হয় ।
নিম্নে বিবরণ পত্রের একান্ত অপরিহার্য বিষয়সমূহ বর্ণিত হলো :
১। কোম্পানির পূর্ণনাম।
২ । কোম্পানির নিবন্ধিত অফিসের ঠিকানা ।
৩। বিবরণ পত্র প্রচারের তারিখ ।
8। পরিমেল বন্ধের সংক্ষিপ্ত বর্ণনা ।
৫ ৷ পরিমেল বন্ধে স্বাক্ষরকারীদের নাম, ঠিকানা, পেশা এবং তাদের ক্রীত শেয়ারের সংখ্যা ।
৬ ।পরিমেল নিয়মাবলীর সংক্ষিপ্ত বর্ণনা ।
৭। পরিচালকমণ্ডলী ব্যবস্থাপক পরিচালক এবং ব্যবস্থাপকদের নাম ঠিকানা, পারিশ্রমিক ও নিয়োগ পদ্ধতি ।
৮। কোম্পানিতে পরিচালকদের স্বার্থ।
৯। প্রবর্তকদের নাম, ঠিকানা, দেয় অর্থের পরিমাণ ও তাদেরকে প্রদত্ত সুবিধা ।
১০। মূলধনের শ্রেণীবিভাগ ও প্রত্যেক প্রকার মূলধনের পরিমাণ ।
১১। কোম্পানির মোট শেয়ারের সংখ্যা ও উহাদের শ্রেণীবিভাগ ।
১২। শেয়ার ক্রয়ের জন্য দরখাস্তের নমুনা ।
১৩। শেয়ারের দরখাস্ত গ্রহণের শেষ তারিখ ।
১৪। শেয়ারের মূল্য পরিশোধ পদ্ধতি
১৫। ন্যূনতম আদায়ী মূলধনের পরিমাণ।
১৬। কোম্পানির বিভিন্ন প্রকার শেয়ারহোল্ডারদের স্বার্থ ।
১৭। বিভিন্ন প্রকার শেয়ারহোল্ডারদের ক্ষমতা ও অধিকার ।
১৮। ব্যাংকারের নাম ও ঠিকানা
১৯। মূলধনের পুনঃ মূল্যায়ন ।
২০। কোম্পানির পূর্বের কোন সঞ্চিত অর্থ থাকলে তার ব্যবহার পদ্ধতি ।
২১। লভ্যাংশ বণ্টন পদ্ধতি ।
২২। কোম্পানির হিসাব নিরীক্ষকদের নাম ও ঠিকানা ।
২৩। কোম্পানির হিসাব বহি পরিদর্শনের নিয়মাবলী ।
২৪। কোম্পানির আইন উপদেষ্টার নাম ও ঠিকানা ।
২৫। কোম্পানি গঠনের প্রাথমিক খরচের পরিমাণ
২৬। কোম্পানির কোন ইতিহাস থাকলে তার বিবরণ ।
১৭। সচিব, ট্রেজারার, ম্যানেজার প্রভৃতি নিয়োগ সম্পর্কে চুক্তি হয়ে থাকলে তার বিবরণ ।
২৮। কোম্পানির সাথে কারও চুক্তি হয়ে থাকলে তার বিবরণ।
১৯। কোম্পানি গঠনের পূর্বে বা গঠনের সময় কোন সম্পত্তি ক্রয় করা হলে তার বিবরণ ।
৩০। পরিচালকদের নিজ নিজ স্বাক্ষর ইত্যাদি
উপসংহারঃ উপরোল্লিখিত বিষয়গুলো ছাড়াও কোম্পানির স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সহ অন্যান্য আইনগত বিষয় বিবরণ পত্রে অন্তর্ভুক্ত করতে পারে।