বিবরণপত্র ও বিবরণপত্রের বিকল্প বিবৃতির মধ্যে পার্থক্য
উত্তরঃ বিবরণপত্র ও বিবরণপত্রের বিকল্প বিবৃতির মধ্যে যে সকল পার্থক্য পরিলক্ষিত হয় তা নিম্নে উল্লেখ করা হলো :
সংজ্ঞা
১। পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধিত হওয়ার পর মূলধন সংগ্রহের লক্ষ্যে কোম্পানির বর্তমান অবস্থা এবং ভবিষ্যত সম্ভাবনা সংক্রান্ত যে তথ্যবহুল দলিল দ্বারা: বিজ্ঞপ্তির মাধ্যমে জনগণকে শেয়ার বা ঋণপত্র ক্রয়ের আবেদন করতে আহবান জানায় তাকে বিবরণপত্র বলে ।
১। বিবরণপত্রের পরিবর্তে পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধকের নিকট যে হুবহু নকল বিবরণ পেশ করে তাকে বিবরণপত্রের বিকল্প বিবৃতি বলে ।
উদ্দেশ্য
২। এটি মূলধন সংগ্রহের জন্য জনগণের উদ্দেশ্য প্রচার করা হয়।
২। এটি শুধুমাত্র নিবন্ধকের নিকট জমাদানের উদ্দেশ্যে প্রস্তুত করা হয়।
আইন
৩। এটি ১৯৯৪ সালের কোম্পানি আইনের ১৪২(১) ধারা অনুযায়ী কার্যাদি সম্পন্ন হয়।
৩। এটি ১৯৯৪ সালের কোম্পানি আইনের তফসিল-৪ অনুযায়ী বিবরণ পেশ করা হয়।
বোধগম্যতা
৪। বিবরণপত্রের পাঠ করে জনসাধারণ বুঝতে পারে তাদেরকে শেয়ার ক্রয়ের আহবান জানানো হয়েছে।
৪।বিবরণপত্রের বিকল্প বিবৃতি জনসাধারণ বুঝতে পারে কোম্পানির মূলধন সংস্থান হয়ে গেছে। জনসাধারণের নিকট শেয়ার ক্রয়ের আমন্ত্রণ জানানো হয়নি।
বাধ্যবাধকতা
৫। এটি জনসাধারণের নিকট প্রচার করা ও নিবন্ধকের নিকট দাখিল করা বাধ্যতামূলক।
৫। এটি জনসাধারণের নিকট প্রচার বাধ্যতামূলক নয় । কিন্তু নিবন্ধকের নিকট দাখিল করা বাধ্যতামূলক।
ক্ষেত্র
৬। এর ক্ষেত্র ব্যাপক ।
৬। এর ক্ষেত্র সীমিত ।

Q: (Show the differences between prospectus and statement in liew of prospectus.)