কমিশন ও দালালী সম্পর্কে ১৯৯৪ সালের কোম্পানি আইনের বিধানগুলো বর্ণনা

উত্তরঃ ১৯৯৪ সালের কোম্পানি আইনের ১৫২ ও ১৫৬ ধারায় কমিশন ও দালালী সম্পর্কে যে সকল বিধান সংযোজিত হয়েছে তা নিম্নে বর্ণিত হলো :

১। কোম্পানির কোন শেয়ার নিঃশর্তভাবে বা শর্তাধীনে চাঁদাদান বা চাঁদাদান করতে সম্মত হওয়ার পণস্বরূপ অথবা কোম্পানির কোন শেয়ার নিঃশর্তভাবে বা শর্তাধীনে, চাঁদা সংগ্রহ করার বা সংগ্রহ করতে সম্মত হওয়ার পণস্বরূপ কোন ব্যক্তিকে ঔ কোম্পানি কর্তৃক কমিশন প্রদান বৈধ হবে, যদি-

(ক) পরিমেল নিয়ামবলী অনুসারে উক্ত কমিশন প্রদান অনুমোদিত হয় এবং প্রদত্ত বা প্রদানে স্বীকৃত কমিশন উক্ত অনুমোদিত কমিশনের পরিমাণ বা হারের অধিক না হয়; এবং 

(খ) উক্ত শেয়ারে চাঁদা দেয়ার জন্যে বিবরণপত্রের মাধ্যমে জনসাধারণকে আহবান জানানোর ক্ষেত্রে, বিবরণপত্র প্রকাশ করা হয়; এবং

(গ) উক্ত শেয়ারে চাঁদা দানের জন্যে জনসাধারণকে আহবান জানানোর ক্ষেত্রে, বিবরণপত্রের বিকল্প বিবরণীকে প্রকাশ করা হয়, অথবা একটি নির্ধারিত ছকে, যা উক্ত বিবরণীর ন্যায় ছকে একইভাবে স্বাক্ষরিত হবে এবং ঔ ছক যৌথমূলধনী কোম্পানির নিবন্ধকের কাছে দাখিল করা হয় এবং একটি পৃথক বিজ্ঞপ্তিতেও প্রকাশ করা হয় । 

২। কোন কোম্পানি, ১৫৩ ধারার ১ উপ-ধারা শেয়ার ইস্যুর ক্ষমতা অনুসারে ব্যতীত শেয়ারে নিঃশর্তভাবে বা কোন শর্তাধীনে চাঁদা দেবার বা চাঁদা দিতে সম্মত হওয়ার বা চাঁদা সংগ্রহ করার বা তা সংগ্রহ করতে সম্মত পণস্বরূপ কোন ব্যক্তিকে কোন কমিশন, বাট্টা বা ভাতা প্রদানের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোম্পানির কোন শেয়ার বরাদ্দ করতে বা মূলধনের অর্থ প্রয়োগ করতে পারবে না এবং কোম্পানি কর্তৃক অর্জিত কোন সম্পত্তির ক্রয় মূল্যের সাথে যুক্ত দেখিয়ে বা সম্পাদিতব্য কোন কাজের চুক্তিমূল্যের সাথে যুক্ত দেখিয়ে উক্ত শেয়ার বরাদ্দ করা বা উক্ত অর্থ প্রয়োগ করা যাবে না, বা উক্ত ক্রয়মূল্য বা চুক্তিমূল্য অন্য কোন অর্থ থেকে কমিশন, বাট্টা বা ভাতা বাবদ প্রদান করা যাবে না ।

৩। কোম্পানি আইনের ১৫২ ধারার কোন কিছুই এমন দালালী প্রদানের ব্যাপারে কোম্পানির ক্ষমতাকে প্রভাবিত করবে না যা এ আইন প্রবর্তনের পূর্বে প্রচলিত বিধানাবলী অনুসারে বৈধ ছিল এবং কোম্পানির কাছে কোন কিছু বিক্রয়কারী ব্যক্তিকে, কোম্পানির উদ্যোক্তাকে বা অন্য এমন ব্যক্তিকে যিনি কোম্পানির কাছ থেকে অর্থ বা শেয়ারে কাজের মূল্য গ্রহণ করেন তাকে কমিশন হিসেবে কোম্পানি সরাসরিভাবে বা এ ধারার বিধান লঙ্গন না করে অর্থ বা শেয়ার প্রদান করার ক্ষমতা থাকবে বা সব সময় কোম্পানির এ ক্ষমতা আছে বলে গণ্য হবে ।

৪। কোন কোম্পানি বাট্টা অথবা শেয়ার বা ঋণপত্রের জন্যে কমিশন হিসেবে কোন অর্থ প্রদান করলে প্রদত্ত সম্পূর্ণ অর্থ কোম্পানির প্রত্যেকটি উদ্বৃত্তপত্রে উল্লেখ করতে হবে এবং উক্ত অর্থের কোন অংশ অবলিখিত না হয়ে থাকলে যতদিন পর্যন্ত অবলিখিত না হয় ততদিন পর্যন্ত উক্ত অংশ উদ্বৃত্তপত্রে উল্লেখ করতে হবে ।

(Describe the possessions regarding commission and brokerage in the company act. 1994. )



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url