কোম্পানী আইন এর অধ্যায় মুলধন গঠন (অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী ও উত্তর)
মূলধন গঠন Capital Formation অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী ও উত্তর Brief Questions & Answer
১। কোম্পানির মূলধন কি? (What is capital of company?)
উত্তরঃ যে অর্থ ও সম্পদ নিয়ে যৌথমূলধনী ব্যবসায় পরিচালিত হয় তাকে কোম্পানির পুঁজি বা মূলধন বলে।
২। স্থায়ী মূলধন কি? (What is fixed capital?)
উত্তর : যৌথমূলধনী কোম্পানির স্থায়ী অথবা স্থাবর সম্পত্তি ক্রয়ের জন্য যে মূলধন ব্যবহার করা হয় তাকে কোম্পানির স্থায়ী মূলধন বলে ।
৩। চলতি মূলধন কি? (What is working capital?) উত্তর : যৌথমূলধনী কোম্পানির অস্থায়ী বা অস্থাবর সম্পত্তি ক্রয় এবং দৈনন্দিন কার্য পরিচালনার জন্য যে মূলধনের ব্যবহার করা হয় তাকে চলতি মূলধন বলে।
৪। অনুমোদিত মূলধন কি? (What is authorised capital?)
উত্তর : যৌথমূলধনী কোম্পানি যে পরিমাণ মূলধন নিয়ে নিবন্ধিত হয় এবং যা সংগ্রহ করার জন্য নিবন্ধকের নিকট থেকে অনুমোদন লাভ করে তাকে অনুমোদিত মূলধন বলে ।
৫। ইস্যুকৃত মূলধন কি? (What is issued capital ? )
উত্তর : অনুমোদিত মূলধনের যে অংশ জনসাধারণের নিকট শেয়ার হিসেবে বিক্রয়ের উদ্দেশ্যে বাজারে ছাড়া হয় তাকে ইস্যুকৃত মূলধন বলে।
৬। বিলিকৃত মূলধন কি? (What is subscribed capital?)
উত্তর : ইস্যুকৃত মূলধনের যে অংশ জনসাধারণ ক্রয় করার জন্য প্রতিশ্রুত হয় অর্থাৎ যে পরিমাণ শেয়ার ক্রয়ের জন্য জনসাধারণ আবেদনপত্র দ্বারা স্বীকৃতি জানায় তাকে বিলিকৃত মূলধন বলে।
৭। তলবকৃত মূলধন কি? (What is called-up capital?)
উত্তরঃ বিলিকৃত মূলধনের যে অংশ পরিশোধের জন্য শেয়ার মালিকদের তলব বা তাগাদা প্রদান করা হয় তাকে তলবকৃত মূলধন বলে।
৮। অতলবী মূলধন কি? (What is uncalled capital?)
উত্তর ঃ বিলিকৃত মূলধনের যে অংশ পরিশোধের জন্য শেয়ার মালিকদের এখনও তলব করা হয়নি তাকে অতলবী মূলধন বলে।
৯। আদায়কৃত মূলধন কি? (What is paid up capital?)
উত্তরঃ তলবকৃত মূলধনের যে অংশ শেয়ার মালিকগণ পরিশোধ করেছে এবং কোম্পানি কর্তৃক প্রকৃতপক্ষে আদায় হয়েছে তাকে আদায়কৃত মূলধন বলে ।
১০। অনাদায়ী মূলধন কি? (What is unpaid capital?)১১ । সংরক্ষিত মূলধন কি? (What is reserved capital?)
উত্তর : যৌথমূলধনী কোম্পানির বিলিকৃত মূলধনের যে অংশ কোম্পানির বিলোপ সাধনের পূর্বে তলব করা হয় না তাকে সংরক্ষিত মূলধন বলে।
১২। মূলধন সঞ্চিতি কি? (What is capital reserve?)
উত্তর : কোম্পানির অর্জিত নীট মুনাফার অংশ বিশেষ পরিচালক পর্ষদের সভার সিদ্ধান্ত বলে তহবিল গঠনের লক্ষ্য নিয়ে সংরক্ষণ করা হলে তাকে মূলধন সঞ্চিতি বলে ।
১৩। শেয়ার কাকে বলে? (What is share ? )
উত্তর : যৌথ মূলধনী কোম্পানির মোট মূলধনকে নির্দিষ্ট সমপরিমাণ মূল্যের যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভক্ত করা হয় তার প্রত্যেকটি একককে শেয়ার বলে ।
১৪ । ঋণপত্র কাকে বলে? (What is debenture?)
উত্তর : যৌথমূলধনী কোম্পানি তার গৃহীত ঋণ স্বীকার করে ঋণদাতাকে যে পত্র বা দলিল প্রদান করে তাকে ঋণপত্র বলা হয় ।
১৫। সাধারণ ঋণপত্র কাকে বলে? (What is ordinary debenture?)
উত্তর : যে ঋণপত্র কোম্পানির কোন সম্পত্তি বন্ধক না রেখে ঋণ গ্রহণের জন্য বিলি করা হয় তাকে সাধারণ ঋণপত্র বলে ।
১৬। বন্ধকী ঋণপত্র কাকে বলে? (What is mortgage debenture?)
উত্তর : যে ঋণপত্র কোম্পানির কোন সম্পত্তি বন্ধক রেখে ঋণ গ্রহণের জন্য বিলি করা হয় তাকে বন্ধকী ঋণপত্র বলে ।
১৭। পরিশোধ্য ঋণপত্র কাকে বলে? (What is redeemable debenture?)
উত্তর : যৌথমূলধনী কোম্পানি যে ঋণপত্রের অর্থ নির্দিষ্ট সময় অতিবাহিত হবার পর ঋণদাতাকে ফেরত দেয়ার প্রতিশ্রুতি প্রদান করে তাকে পরিশোধ্য ঋণপত্র বলে ।
১৮। অপরিশোধ্য ঋণপত্র কাকে বলে? (What is irredeemable debenture?)
উত্তর : যৌথমূলধনী কোম্পানি যে ঋণপত্রের অর্থ কোম্পানির বিলুপ্তি না ঘটলে ফেরত দিতে বাধ্য থাকে না তাকে অপরিশোধ্য ঋণপত্র বলে ।
১৯। নিবন্ধিত ঋণপত্র কাকে বলে? (What is registered debenture?)
উত্তর ঃ যে ঋণপত্রের ক্রেতার নাম যৌথমূলধনী কোম্পানির বহিতে লিপিবদ্ধ থাকে তাকে নিবন্ধিত ঋণপত্র বলে ।
২০। অনিবন্ধিত ঋণপত্র কাকে বলে? (What is unregistered debenture ? )
উত্তর : যে ঋণপত্রের ক্রেতার নাম যৌথমূলধনী কোম্পানির বহিতে লিপিবদ্ধ থাকে না তাকে অনিবন্ধিত ঋণপত্র বলে ।
২১। শেয়ার মূলধন কি? (What is share capital?)
উত্তর : কোম্পানির স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলীতে প্রদত্ত ক্ষমতা বলে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলা ও পরিচালনার উদ্দেশ্যে শেয়ার বিক্রয় করে কোম্পানি যে অর্থ সংগ্রহ করে তাকে শেয়ার মূলধন বলে ।
২২। ঋণ মূলধন কি? (What is debt capital?)
উত্তরঃ শেয়ার মূলধন দ্বারা কোম্পানির ব্যবসায় পরিচালনা করা সম্ভব না হলে কোম্পানি ঋণপত্র বিক্রয় করে যে অর্থ সংগ্রহ করে তাকে ঋণ মূলধন বলে ।
২৩। শেয়ার মূলধন হ্রাস কি? (What is share capital reduction?)
উত্তরঃ কোম্পানির স্বাভাবিক কাজকর্ম পরিচালনার জন্য অথবা অন্য যে কোন আইনসঙ্গত কারণে কোম্পানির শেয়ার মূলধনের পরিমাণ কমিয়ে ফেলাকে শেয়ার মূলধন হ্রাস বলে ।
২৪ । শেয়ার মূলধন কমানো কি? (What is share capital deduction ?)
উত্তর ঃ পরিমেল নিয়মাবলীর বিধান অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করে কোম্পানি তার অনুমোদিত মূলধনের যে অংশ শেয়ার বাতিলের দ্বারা কমিয়ে ফেলে তাকে শেয়ার মূলধন কমানো বলে ।
২৫। শেয়ার মালিক কাকে বলে? (What is shareholder?)
উত্তর: যারা কোম্পানির শেয়ার ক্রয় করেন বা কোনভাবে শেয়ার মালকানা লাভ করেনতাদেরকে শেয়ার মালিক বলা হয় ।
২৬। সাধারণ শেয়ার কি? (What is ordinary share?)
উত্তর : যে শেয়ারের মালিকগণ অগ্রাধিকার শেয়ারের মালিকদের মধ্যে লভ্যাংশ বন্টনের পর লভ্যাংশ পায় এবং ব্যবসায় বিলোপসাধনকালেও অগ্রাধিকার শেয়ার মালিকদের মূলধন ফেরত দেয়ার পর তাদের মূলধন ফেরত পায় তাকে সাধারণ শেয়ার বলে।
২৭। অগ্রাধিকার শেয়ার কি? (What is preference share ? )
উত্তর : যে শেয়ারের মালিকগণ ব্যবসায়ের লভ্যাংশ বন্টনের ক্ষেত্রে এবং ব্যবসায়ের বিলোপসাধনকালে মূলধন ফেরত পাবার ক্ষেত্রে অগ্রাধিকার লাভ করে তাকে অগ্রাধিকার শেয়ার বলে।
২৮। সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার কি? (What is cumulative preference share?)
উত্তর : যৌথমূলধনী কোম্পানি কোন বছর উপযুক্ত পরিমাণ মুনাফার অভাবে অথবা মুনাফার অবর্তমানে শেয়ার মালিকদের মধ্যে লভ্যাংশ বন্টন করতে ব্যর্থ হলে যে অগ্রাধিকার শেয়ার মালিকগণের মধ্যে পরবর্তী বছরের মুনাফা হতে বকেয়া লভ্যাংশসহ নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ বণ্টন করা হয় তাকে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার বলে ।
২৯। অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার কি? (What is non-cumulative preference share?)
উত্তর : যে অগ্রাধিকার শেয়ার মালিকদের মধ্যে শুধু চলতি বছরের লভ্যাংশ বন্টন করা হয়, বকেয়া লভ্যাংশ বন্টন করা হয় না, তাকে অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার বলে ।
৩০। পরিশোধ্য অগ্রাধিকার শেয়ার কি? (What is redeemable preference share?)
উত্তর : যে অগ্রাধিকার শেয়ারের মূল্য একটি নির্দিষ্ট সময় শেষে শেয়ার মালিকদের ফেরত দেয়া হয় তাকে পরিশোধ্য অগ্রাধিকার শেয়ার বলে ।
৩১। অপরিশোধ্য অগ্রাধিকার শেয়ার কি? (What is irredeemable preference share?)
উত্তর : যে অগ্রাধিকার শেয়ারের মূল্য ব্যবসায় বিলোপ সাধন না হওয়া পর্যন্ত পরিশোধ করা হয় না, তাকে অপরিশোধ্য অগ্রাধিকার শেয়ার বলে ।
৩২। অতিরিক্ত মুনাফার অধিকারী অগ্রাধিকার শেয়ার কি? (What is participating preference share?) উত্তর : যে অগ্রাধিকার শেয়ারের মালিকগণ নির্দিষ্ট হারে লভ্যাংশ পাওয়ার পর অন্যান্য শেয়ারের মালিকগণের সাথে অতিরিক্ত লভ্যাংশ পেয়ে থাকে, তাকে অতিরিক্ত মুনাফার অধিকারী অগ্রাধিকার শেয়ার বলে ।
৩৩। অতিরিক্ত মুনাফার অনাধিকারী অগ্রাধিকার শেয়ার কি? (What is non- participating preference share?)
উত্তরঃ যে অগ্রাধিকার শেয়ারের মালিকগণ নির্দিষ্ট হারে লভ্যাংশ পাওয়ার পর অবশিষ্ট মুনাফার ভোগ করার অধিকার পায় না, তাকে অতিরিক্ত মুনাফার অনাধিকার অগ্রাধিকার শেয়ার বলে ।
৩৪। রূপান্তরযোগ্য অগ্রাধিকার শেয়ার কি? (What is convertible preference share?)
উত্তর : যে অগ্রাধিকার শেয়ারকে সাধারণ শেয়ারে রূপান্তর করা যায় তাকে রূপান্তরযোগ্য অগ্রাধিকার শেয়ার বলে ।
৩৫। অরূপান্তরযোগ্য অগ্রাধিকার শেয়ার কি? (What is non-convertible preference share?)
উত্তর : যে অগ্রাধিকার শেয়ারকে কখনও সাধারণ শেয়ারে রূপান্তর করা যায় না তাকে অরূপান্তরযোগ্য অগ্রাধিকার শেয়ার বলে ।
৩৬। বিলম্বিত শেয়ার কি? (What is deferred share ? )
উত্তর : অগ্রাধিকার শেয়ার ও সাধারণ শেয়ারের মালিকদের মধ্যে লভ্যাংশ বন্টনের পর যে শেয়ারের মালিকদের মধ্যে লভ্যাংশ বন্টন করা হয় তাকে বিলম্বিত শেয়ার বলে ।
৩৭। বোনাস শেয়ার কাকে বলে? (What is bonus share ?)
উত্তরঃ কোম্পানির সংরক্ষিত তহবিলের পরিমাণ অধিক হলে কোম্পানি তার পুরাতন শেয়ার মালিকদের নামে লভ্যাংশের পরিবর্তে যে শেয়ার ইস্যু করে তাকে বোনাস শেয়ার বলে ।
৩৮। অধিকারযোগ্য শেয়ার কি? (What is right share?)
উত্তর : কোন কোম্পানির পরিমেল নিয়মাবলীতে ভবিষ্যতে বিলিযোগ্য শেয়ারসমূহ বর্তমান শেয়ার মালিকদের মধ্যে বন্টন করা হবে বলে উল্লেখ থাকলে উক্ত শেয়ারকে অধিকারযোগ্য শেয়ার বলে ।
৩৯। অনাঙ্কিক মূল্য শেয়ার কি? (What is non-par value share ? )
উত্তর : যে সকল শেয়ারের কোন অঙ্কিত মূল্য থাকে না তাকে অনাঙ্কিত মূল্য শেয়ার বলে ।
৪০। স্টক কাকে বলে? (What is stock ?)
উত্তর : কোম্পানির মোট বিলিকৃত মূলধন সংগৃহীত হলে পরিচালকগণ আইনের বিধান অনুযায়ী লেনদেনের সুবিধার্থে সম্পূর্ণ অথবা আংশিক শেয়ার মূলধ কে কতকগুলো টাকার ভগ্নাংশে বিভক্ত করতে পারে এবং তাদের প্রত্যেক ক্ষুদ্রাংশকে ষ্টক বলে ।
৪১। শেয়ার আবন্টন কি? (What is share allotment ?)
উত্তরঃ শেয়ার আবেদনপত্র জমা হওয়ার পর তা যাচাই করে যোগ্য আবেদনকারী বা বেশি আবেদনের ক্ষেত্রে বাছাইকৃত আবেদনকারীদের বরাবর শেয়ার মঞ্জুর করাকে শেয়ার আবণ্টন বা বরাদ্দকরণ বলে ।
৪২। অনিয়মিত শেয়ার বন্টন কি? (What is irregular share allotment?)
উত্তরঃ শেয়ার বন্টনের ক্ষেত্রে কোম্পানি আইনে বর্ণিত বিধানসমূহ যথাযথভাবে না মেনে শেয়ার বন্টন করলে তা অনিয়মিত শেয়ার বন্টন বলে গণ্য হয় ।
৪৩। শেয়ার তলব কি? (What is share call?)
উত্তরঃ কোন কোম্পানি শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টিত শেয়ারের অপরিশোধিত মূল্য পরিমেল নিয়মাবলীর নিয়ম অনুসারে কিস্তিতে পরিশোধ করার নির্দেশকে শেয়ার তলব বলে।
৪৪। শেয়ার বিলি কি? (What is share issue?)
উত্তর : যৌথমূলধনী কোম্পানি মূলধন সংগ্রহের উদ্দেশ্যে বিবরণপত্র প্রচারের মাধ্যমে শেয়ার বিক্রয়ের জন্য বাজারে ছাড়লে, তাকে শেয়ার ইস্যু বা বিলি বলে ।
৪৫। অধিহারে শেয়ার কি? (What is share issued at premium ? )
উত্তর : যৌথমূলধনী কোম্পানির শেয়ার যখন তার লিখিত বা অভিহিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে বণ্টন করার উদ্দেশ্যে জনসাধারণের নিকট বিলি করা হয়, তখন তাকে অধিহারে শেয়ার বিলি বলা হয় ।
৪৬। অবহারে শেয়ার বিলি কি? (What is share issued at discount ?)
উত্তরঃ যৌথমূলধনী কোম্পানির শেয়ার যখন তার লিখিত বা অভিহিত মূল্য অপেক্ষা কম মূল্যে বণ্টন করার উদ্দেশ্যে জনসাধারণের নিকট বিলি করা হয় তখন তাকে অবহারে শেয়ার বিলি বলে ।
৪৭। কোম্পানির মূলধন কত প্রকার ও কি কি?
উত্তর : কোম্পানির মূলধনকে দু'ভাগে ভাগ করা যায়। যথা : ১। স্থায়ী মূলধন ও ২। চলতি মূলধন ।
৪৮। সংরক্ষিত মূলধন ও মূলধন সঞ্চিতির মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ কোম্পানির শেয়ারমালিকদের সভায় বিশেষ সিদ্ধান্ত পাসের মাধ্যমে কোম্পানির শেয়ার মূলধনের অংশবিশেষ অতলবী অবস্থায় সংরক্ষণ করা হলে তাকে সংরক্ষিত মূলধন বলে । পক্ষান্তরে, কোম্পানির অর্জিত নীট মুনাফার অংশ বিশেষ পরিচালক পর্ষদের সভার সিদ্ধান্ত বলে তহবিল গঠনের লক্ষ্য নিয়ে সংরক্ষণ করা হলে তাকে মূলধন সঞ্চিতি বলে।
৪৯। মূলধন ও ইক্যুইটির মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ কোম্পানির সকল ধরনের অর্থ সম্পদকে কোম্পানির মূলধন বলে। পক্ষান্তরে, অগ্রাধিকার শেয়ার ব্যতীত কোম্পানির সকল ধরনের শেয়ার মূলধনকে ইক্যুইটি বলে ।
৫০। শেয়ার মূলধন হ্রাস ও শেয়ার মূলধন কমানোর মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ কোম্পানির স্বাভাবিক কাজকর্ম পরিচালনার জন্য অথবা অন্য যে কোন আইনসঙ্গত কারণে কোম্পানির শেয়ার মূলধনের পরিমাণ কমিয়ে ফেলাকে শেয়ার মূলধন হ্রাস বলে । অন্যদিকে, পরিমেল নিয়মাবলীর বিধান অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করে কোম্পানি তার অনুমোদিত মূলধনের যে অংশ শেয়ার বাতিলের দ্বারা কমিয়ে ফেলে তাকে শেয়ার মূলধন কমানো বলে ।
৫১। শেয়ার কখন স্টকে রূপান্তরিত হয়?
উত্তর : শেয়ারের সম্পূর্ণ মূল্য আদায়ের পর একে স্টকে রূপান্তর করা যায় ।
৫২। কখন শেয়ারহোল্ডারগণ সভার নোটিশ পেয়ে থাকেন?
উত্তর : সাধারণ বার্ষিক সভার ১৪ দিন পূর্বে এবং অন্যান্য সভার ২১ দিন পূর্বে শেয়ারহোল্ডারগণ নোটিশ পেয়ে থাকেন ।
৫৩। কোম্পানির দৃষ্টিকোণ থেকে কোন শেয়ার সর্বোত্তম?
উত্তর কোম্পানির দৃষ্টিকোণ থেকে সাধারণ ও বিলম্বিত শেয়ার সর্বোত্তম। কেননা এতে কোম্পানির লোকসানের সময়ও লভ্যাংশ প্রদানের বাধ্যবাধকতা নেই ।
৫৪। জনসাধারণের দৃষ্টিকোণ থেকে কোন শেয়ার সর্বোত্তম?
উত্তর : জনসাধারণের দৃষ্টিকোণ থেকে সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ার সর্বোত্তম। কেননা এতে কোম্পানি পরিচালনা, সামাজিক মর্যাদা, মুনাফা এবং মূলধন প্রাপ্তির নিশ্চয়তা থাকে ।
