কোম্পানির শেয়ার মূলধন পরিবর্তন সম্পর্কে আলোচনা

অথবা, কোম্পানির শেয়ার মূলধন কিভাবে পরিবর্তন করা যায়?

উত্তরঃ ১৯৯৪ সালের কোম্পানি আইনের ৫৩ ধারায় শেয়ার মূলধন পরিবর্তন সংক্রান্ত বিধান প্রদত্ত হয়েছে । তাতে বলা হয়েছে যে, কোম্পানির পরিমেল নিয়মাবলীতে উল্লেখিত বিধান অনুযায়ী সাধারণ সভায় প্রস্তাব গ্রহণ করতে হবে। কোম্পানির শেয়ার মূলধন পরিবর্তনে আদালতের অনুমোদন গ্রহণ করতে হবে। শেয়ার মূলধন পরিবর্তন সংক্রান্ত নিয়মাবলী নিম্নে আলোচনা করা হলোঃ

১।কোম্পানির শেয়ার মূলধন যুক্তিসঙ্গত পরিমাণে উন্নত করার জন্য নতুন শেয়ার বিক্রয় করতে পারে। [৫৩ (ক) ধারা]
২। কোম্পানি সমস্ত শেয়ার মূলধনকে অথবা তার যে কোন অংশকে একত্রীকরণ, বিভাজন বা অধিক মূল্যের শেয়ারে পরিণত করতে পারে ।
৩। কোম্পানির সমস্ত পূর্ণ মূল্য পরিশোধকৃত শেয়ারকে স্টকে পরিণত করা এবং সমস্ত স্টককে শেয়ারে পরিণত করা যায়। [৫৪ ধারা]
৪। কোম্পানির স্মারকলিপিতে উল্লেখিত নির্ধারিত মূল্যের শেয়ারকে পুনরায় কম মূল্যের শেয়ারে পরিণত করা যায়। [ ৫৩ (ঘ) ধারা]
৫। কোম্পানি শেয়ার মূলধনের যে অংশ বিলি করা হয়নি তা বাতিল করতে পারে এবং উক্ত বাতিলকৃত শেয়ার মূলধনের পরিমাণ দ্বারা শেয়ার মূলধন হ্রাস করা যায় ।
৬। কোম্পানি শেয়ার মালিকদের সাধারণ সভায় উপরিউক্ত পরিবর্তন সংক্রান্ত প্রস্তাব গ্রহণ করতে হবে । ৭। কোম্পানির শেয়ার মূলধন পরিবর্তন বিষয়ক সকল প্রকার সিদ্ধান্ত সমূহ অবগতির জন্য নিবন্ধকের নিকট একটি বিজ্ঞপ্তি ১৫ দিনের মধ্যে পেশ করতে হবে।
(Discuss about the alteration of company's share capital.) 
কোম্পানির শেয়ার মূলধন পরিবর্তন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url