কোম্পানির বিভিন্ন প্রকার ঋণপত্রের সংক্ষিপ্ত বর্ণনা দাও


(Briefly describe the various types of debenture of joint stock company.) 
উত্তরঃ ঋণপত্র হলো ঋণের স্বীকৃতিপত্র। এতে উল্লেখিত শর্ত, এর বিপক্ষে প্রদত্ত জামানত, অর্থ প্রত্যর্পণ, রূপান্তর ইত্যাদির ভিত্তিতে একে বিভিন্নভাগে ভাগ করা হয়। 
নিম্নে যৌথমূলধনী কোম্পানির বিভিন্ন প্রকার ঋণপত্রের সংক্ষিপ্ত বর্ণনা দেয়া হলোঃ 
১। সাধারণ ঋণপত্র (Ordinary Debenture) 
২। বন্ধকী ঋণপত্র (Mortgage Debenture) 
 ৩। পরিশোধ্য ঋণপত্র ( Redeemable Debenture) 
 ৪ । অপরিশোধ্য ঋণপত্র (Irredeemable Debenture) 
 ৫ । নিবন্ধিত ঋণপত্র ( Registered Debenture) 
৬। অনিবন্ধিত ঋণপত্র (Unregistered Debenture) 
৭। পরিবর্তনযোগ্য ঋণপত্র (Convertible Debenture)
৮ । অপরিবর্তনযোগ্য ঋণপত্র (Non-Convertible Debenture) 

১। সাধারণ ঋণপত্র : যে ঋণপত্র কোম্পানির কোন সম্পত্তি বন্ধক না রেখে ঋণ গ্রহণের জন্য বিলি করা হয় তাকে সাধারণ ঋণপত্র বলে । 
২। বন্ধকী ঋণপত্র : যে ঋণপত্র কোম্পানির কোন সম্পত্তি বন্ধক রেখে ঋণ গ্রহণের জন্য বিলি করা হয় তাকে বন্ধকী ঋণপত্র বলে । 
৩। পরিশোধ্য ঋণপত্র : যৌথমূলধনী কোম্পানি যে ঋণপত্রের অর্থ নির্দিষ্ট সময় অতিবাহিত হবার পর ঋণদাতাকে ফেরত দেয়ার প্রতিশ্রুতি প্রদান করে তাকে, পরিশোধ্য ঋণপত্র বলে । 
৪। অপরিশোধ্য ঋণপত্র : যৌথমূলধনী কোম্পানি যে ঋণপত্রের অর্থ কোম্পানির বিলুপ্তি না ঘটলে ফেরত দিতে বাধ্য থাকে না তাকে পরিশোধ্য ঋণপত্র বলে ।
৫। নিবন্ধিত ঋণপত্র ঃ যে ঋণপত্রের ক্রেতার নাম যৌথমূলধনী কোম্পানির বহিতে লিপিবদ্ধ থাকে তাকে নিবন্ধিত ঋণপত্র বলে । 
৬। অনিবন্ধিত ঋণপত্র : যে ঋণপত্রের ক্রেতার নাম যৌথমূলধনী কোম্পানির বহিতে লিপিবদ্ধ থাকে না তাকে অনিবন্ধিত ঋণপত্র বলে ।
৭। পরিবর্তনযোগ্য ঋণপত্র : যে ঋণপত্র বিক্রয়ের শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময় পরেএটা ফেরত নিয়ে কোম্পানি তার বিপক্ষে শেয়ার ইস্যু করে তাকে পরিবর্তনযোগ্য ঋণপত্র বলে । অর্থাৎ শর্তানুযায়ী নির্দিষ্ট সময় পরে এরূপ ঋণকে মূলধনে পরিণত করা হয়ে থাকে এবং ঋণদাতা কোম্পানির শেয়ার মালিকে পরিণত হয় । 
৮। অপরিবর্তনযোগ্য ঋণপত্র : যে ঋণপত্র ফেরত নিয়ে কোম্পানি কখনই শেয়ার ইস্যু করে না তাকে অপরিবর্তনযোগ্য ঋণপত্র বলে । শুধুমাত্র অর্থ পরিশোধ করেই এরূপ ঋণপত্র ফেরত নেয়া যায় ।
কোম্পানির বিভিন্ন প্রকার ঋণপত্রের সংক্ষিপ্ত বর্ণনা দাও
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url