কোম্পানির শেয়ার মূলধন হ্রাসের পদ্ধতি আলোচনা কর

উত্তরঃ কোম্পানি আইনের ৫৮ ধারায় শেয়ার মূলধন হ্রাস সংক্রান্ত বিধান প্রদত্ত হয়েছে। তাতে বলা হয়েছে যে, কোম্পানির পরিমেল নিয়মাবলীর শর্ত অনুযায়ী বিশেষ প্রস্তাব গ্রহণ করে যে কোনভাবে শেয়ার মূলধন হ্রাস করা যায়। তবে কোম্পানির শেয়ার মূলধন হ্রাস সংক্রান্ত প্রস্তাব বাস্তবায়নের পূর্বে আদালতের অনুমোদন নিতে হবে [৫৯ ধারা]।

শেয়ার মূলধন হ্রাস সংক্রান্ত নিয়মাবলী নিম্নে আলোচনা করা হলো :

১। কোম্পানির শেয়ার মূলধনের যে অংশ পরিশোধ করা হয়নি তার উপর দায়-দায়িত্ব হ্রাস বা উক্ত অংশ বিলোপ করতে পারে। [৫৯ (ক) ধারা]
২। কোম্পানির পরিশোধিত মূলধনের যে অংশ নষ্ট হয়ে গিয়েছে বা যার জন্য কোন সম্পদ বর্তমান নেই, তা নাকচ করার জন্য মূলধন হ্রাস করতে পারে। [৫৯ (খ) ধারা]
৩। কোম্পানির পরিশোধিত মূলধন প্রয়োজনের অতিরিক্ত হলে তার যে কোন শেয়ারের উপর দায়-দায়িত্ব বাতিল বা হ্রাস করে বা অন্য যে কোন উপায়ে মূলধন হ্রাস করতে পারে। [৫৯ (গ) ধারা]
৪ । আদালত শেয়ার মূলধন হ্রাস সংক্রান্ত সিদ্ধান্ত প্রদান করার পূর্বে কোম্পানির পাওনাদারদের কোন আপত্তি আছে কিনা তা অনুসন্ধান করার ক্ষমতা লাভ করে থাকে ।
৫। অত্র আইনের ৬০ ধারায় বলা হয়েছে যে, শেয়ার মূলধন হ্রাসের ব্যাপারে কোম্পানির সকল পাওনাদারদের সম্মতি গ্রহণ করা হয়েছে অথবা তাদের দাবী পরিশোধ করা হয়েছে-এ মর্মে সন্তুষ্ট হলে এবং আদালতের স্বীয় বিবেচনায় উপযুক্ত শর্ত সাপেক্ষে উক্ত হ্রাস অনুমোদন করবে।
৬। শেয়ার মূলধন হ্রাস করার উদ্দেশ্যে কোন কোম্পানি তার নিজস্ব শেয়ার ক্রয় করতে পারবে না।
কোম্পানির শেয়ার মূলধন হ্রাসের পদ্ধতি আলোচনা কর


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url